×

ফুটবল

মেসির ইতিহাস গড়া রাতে মুগ্ধ সতীর্থরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:৫৭ এএম

মেসির ইতিহাস গড়া রাতে মুগ্ধ সতীর্থরা

ছবি : সংগৃহীত

লিওনেল মেসি আবারও লিখলেন নতুন ইতিহাস। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে দলের দুটি গোলই করেন তিনি। এই জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন এলএমটেন। আর্জেন্টিনাকে শেষ ৩২ নিশ্চিত করা এই জয়ের পর মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন তার সতীর্থরা।

মেসিকে নিয়ে জুলিয়ান আলভারেজ বলেন, বেশি কিছু বলার নেই। আমরা সবাই দেখলাম। ২০ বছর ধরে বিশ্বের সেরা, ইতোমধ্যেই ইতিহাসের সেরা। এই বয়সেও তিনি তার প্রতিভা ও জাদু দেখিয়ে চলেছেন।

ম্যাচের পর ম্যাচ মেসির নতুন নতুন রেকর্ড গড়ার সাক্ষী হচ্ছেন লিয়ান্দ্রো পারেদেস। বিষয়টিকে ‘অবিশ্বাস্য’ আখ্যা দিয়ে তিনি বলেন, প্রতিটি ট্রেনিং সেশন, প্রতিটি ম্যাচে সে আমাদের বিস্মিত করে চলেছে। এটা আমাদের জন্য আনন্দের। আমরা প্রতিদিন তাকে উপভোগ করার চেষ্টা করি, শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও। তিনি একজন অসাধারণ মানুষ।

আরো পড়ুন : বামপন্থিরা মেসিকে, ডানপন্থিরা রোনালদোকে বেশি পছন্দ করেন: গবেষণা

অন্যদিকে, মেসিকে বর্ণনা করার মতো ভাষা খুঁজে পান না লিসান্দ্রো মার্টিনেজ। তিনি বলেন, তাকে তুলনা করার দরকার নেই, সে একাই শীর্ষে। এখন শুধু তাকে উপভোগ করা বাকি। আমি ভাষা হারিয়ে ফেলেছি। এখানে প্রতিদিন তাকে পেয়ে আমি আবেগ অনুভব করি। তিনি যে আর্জেন্টাইন, সেটাও আমাদের জন্য গর্বের বিষয়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিও প্রশংসায় ভাসান তার অধিনায়ককে। তিনি বলেন, লিও যখন ছন্দে থাকে, তখন সবাই ছন্দে ফেরে। এটা পুরো দলের কৃতিত্ব। দল যখন কঠিন পরিস্থিতির মধ্যে ছিল, তখনও সে কঠোর পরিশ্রম করেছে। গোলের জন্য বল কেড়ে নিয়েছে, সে ছিল নিবেদিতপ্রাণ। সে এমন কিছু করে দেখায়, যা সত্যিই প্রশংসার যোগ্য। আমি আর কী বলব জানি না, আর এটুকুও যথেষ্ট হবে কি না জানি না।

লিওনেল মেসির দুর্দান্ত ফর্মে ভর করে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে আর্জেন্টিনা। তার নেতৃত্বে এবং অসাধারণ পারফরম্যান্সে শিরোপা ধরে রাখার আশা আরো জোরালো হয়ে উঠছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেনেগালকে হারিয়ে নকআউটে নরওয়ে

সেনেগালকে হারিয়ে নকআউটে নরওয়ে

আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

মেসিকে নিয়ে নিজের অবস্থান জানালেন এমবাপ্পে

মেসিকে নিয়ে নিজের অবস্থান জানালেন এমবাপ্পে

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App