×

ফুটবল

সেনেগালকে হারিয়ে নকআউটে নরওয়ে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৫২ এএম

সেনেগালকে হারিয়ে নকআউটে নরওয়ে

ছবি : সংগৃহীত

বিশ্বকাপে দারুণ এক লড়াইয়ে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো গ্রুপ পর্ব পেরিয়েছে নরওয়ে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন নরওয়ের তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড।

প্রথমার্ধের শেষ দিকে মার্কুস হোমগ্রেন পেডারসেনের গোলে এগিয়ে যায় নরওয়ে। বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। তবে দ্রুতই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় সেনেগাল। দলের হয়ে একটি গোল শোধ করেন ইসমাইলা সার।

সেনেগালের সেই গোলের জবাবও দ্রুত দেয় নরওয়ে। আবারও গোল করে নিজের দ্বিতীয় এবং টুর্নামেন্টে চতুর্থ গোলটি করেন হালান্ড। এতে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ইউরোপের দলটি।

আরো পড়ুন : মেসিকে নিয়ে নিজের অবস্থান জানালেন এমবাপ্পে

তবে শেষ পর্যন্ত হাল ছাড়েনি সেনেগাল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান কমান সার। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সমতায় ফেরার সুবর্ণ সুযোগও পেয়েছিলেন তিনি। কিন্তু কর্নার থেকে পাওয়া হেড লক্ষ্যভ্রষ্ট হলে আর ম্যাচে ফেরা হয়নি সেনেগালের।

এই জয়ে গ্রুপ পর্ব থেকে নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে নরওয়ে। অন্যদিকে টানা দুই ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া সেনেগালকে শেষ ম্যাচে বড় ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, চাকরি পেলেন ১,৭০২ জন

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, চাকরি পেলেন ১,৭০২ জন

দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

১৫ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

১৫ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

রাজধানীর যেসব এলাকার মার্কেট আজ বন্ধ

রাজধানীর যেসব এলাকার মার্কেট আজ বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App