বিশ্বকাপে কেমন করছে স্বাগতিকরা, যেতে পারে কতদূর?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:০০ পিএম
ছবি: সংগৃহীত
দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপ শুরু হয়েছে উত্তর আমেরিকায়। এবারের বিশ্বকাপ আয়োজন করছে তিনটি দেশ। মেক্সিকো, আমেরিকা ও কানাডা- প্রতিটি দলই গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করে ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। খেলার ধরণ ও স্বাগতিক সুবিধার কথা বিবেচনা করলে মনে হচ্ছে, সামনেও ভালো করার সম্ভাবনা রয়েছে তাদের।
ফুটবল বিশ্বকাপে মেক্সিকোর ইতিহাস সমৃদ্ধ। চারটি আসর বাদে প্রতিবারই অংশ নিয়েছে তারা। এই তালিকায় পিছিয়ে নেই যুক্তরাষ্ট্রও। মার্কিনিদের তো সেমিফাইনাল খেলার অভিজ্ঞতাও আছে। এই দুই দল থেকে খানিকটা পিছিয়ে কানাডা। এর আগে গ্রুপ পর্ব টপকানো তো দূরের কথা, পায়নি জয়ের দেখাও। তবে হারের অভিশাপ পেছনে ফেলে এবার জয় নিয়ে উঠে গেছে নকআউট পর্বে।
গ্রুপ পর্বে স্বাগতিকদের দাপুটে পারফরম্যান্স
মেক্সিকো
চলতি বিশ্বকাপে মেক্সিকো তো পুরাই অপ্রতিরোধ্য। তিন ম্যাচের প্রতিটিই জিতেছে তারা। প্রতিপক্ষের জালে মোট ছয়বার বল পাঠানোর বিপরীতে হজম করেনি একটি গোলও।
উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় মেক্সিকো। ম্যাচের নবম মিনিটেই হুলিয়ান কুইনোনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। রাউল জিমিনেজ আরও একটি গোল করলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। পরের ম্যাচে এশিয়ার অন্যতম পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে ১-০ গোলে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে চেক রিপাবলিকানদের উড়িয়ে দিয়েছে ৩-০ গোলের বড় ব্যবধানে।
যুক্তরাষ্ট্র
গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রও এখন হারের স্বাদ নেয়নি। দুই ম্যাচ খেলে দুটোতেই জিতেছে দাপুটে পারফরম্যান্সের সঙ্গেই। প্রথম ম্যাচে লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়েকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বিশ্বকাপের সহ-আয়োজকরা। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছে ২-০ গোল ব্যবধানে। বর্তমান ফর্ম বিবেচনা করলে শেষ ম্যাচে তুরস্ককে নিশ্চিতভাবে হারাবে তারা।
কানাডা
বিশ্বকাপের ইতিহাসে কখনও জয়ের দেখা না পাওয়া কানাডা ইতিহাসে গড়েছে তাদের উদ্বোধনী ম্যাচেই। তুলনামূলক শক্তিশালী দল বসনিয়া ও হার্জেগোভিনাকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট অর্জন করে তারা। ম্যাচটি ড্র হয় ১-১ গোল ব্যবধানে। আর দ্বিতীয় ম্যাচে কাতারকে রীতিমতো উড়িয়ে দিয়েছে কানাডা। ম্যাচটি জিতেছে ৬-০ গোলের বড় ব্যবধানে।
অবশ্য গ্রুপ পর্বের শেষ ম্যাচটা সুখকর হয়নি কানাডার। সুইজারল্যান্ডের কাছে ২-১ গোল ব্যবধানে হেরেছে তারা।
গ্রুপ পর্ব শেষে কে কত পয়েন্ট পেল?
ইতোমধ্যেই গ্রুপ পর্বের খেলা শেষ করেছে মেক্সিকো ও কানাডা। একটি ম্যাচ বাকি আছে যুক্তরাষ্ট্রের। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করেছে মেক্সিকানরা, হয়েছে গ্রুপ চ্যাম্পিয়নও। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানারআপ হয়েছে কানাডা। দুদলই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে।
এদিকে নকআউট পর্বে উঠেছে যুক্তরাষ্ট্রও। তাদেরও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে উঠার সম্ভাবনা রয়েছে। যদিও তারা নকআউট পর্ব নিশ্চিত করেছে ইতোমধ্যেই।
রাউন্ড অব ৩২-এ কার প্রতিপক্ষ কে?
তিন দলই দ্বিতীয় রাউন্ডে উঠলেও এখন পর্যন্ত প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে কেবল কানাডার। রাউন্ড অব সিক্সটিনে উঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার মোকবিলা করবে তারা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘বি’ কিংবা ‘আই’র সেরা তৃতীয় হওয়া দল। এক্ষেত্রে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে পারে বসনিয়া কিংবা সেনেগাল।
এদিকে গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ড শেষ করা মেক্সিকোর প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। কেননা তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ‘সি’, ‘ই’, ‘এফ’, ‘এইচ’ কিংবা ‘আই’ গ্রুপের সেরা তৃতীয় দল।
কাদের বিশ্বকাপ সফর হতে পারে কত লম্বা?
কানাডা: দারুণ ছন্দে থাকা কানাডা জিতবে পারে পরের রাউন্ডেও। অনাকাঙ্ক্ষিত কোনো অঘটন না ঘটলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয় নিয়েই সেরা ষোলোতে জায়গা করে নেবে কানাডিয়ানরা। সেখানেই শেষ হতে পারে তাদের এবারের বিশ্বকাপ সফর। কেননা কোয়ার্টার ফাইনালে তাদের মোকাবিলা করতে হতে পারে মরক্কো কিংবা নেদারল্যান্ডসের।
যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ মিশন কানাডার চেয়ে একটু দীর্ঘায়িত হওয়ার রয়েছে। কেননা দ্বিতীয় রাউন্ডে ‘বি’ কিংবা ‘আই’ গ্রুপের সেরা তৃতীয় দলের বিপক্ষে তাদের জয়ের সম্ভাবনা অনেক বেশি। ফলে তারা উঠে যাবে সেরা ৩২-এ। সেখানে তাদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ৮২তম ম্যাচ জয়ী দলের বিপক্ষে। এই ম্যাচে জিততে পারে মিশর। আর মিসরকে হারানোর সক্ষমতা আছে যুক্তরাষ্ট্রের।
এখানেই শেষ হতে পারে তাদের বিশ্বকাপ যাত্রা। কেননা সেমিফালে উঠতে হলে নিশ্চিতভাবে স্পেন, কলম্বিয়া, কিংবা ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামতে হতে পারে তাদের। আর এদের হারানো কঠিনই হবে।
মেক্সিকো: এদিকে গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জেতা মেক্সিকো তাদের দ্বিতীয় রাউন্ডেও জিতে যেতে পারে। তবে কোয়ার্টার উঠা তাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। কেননা সেরা ষোলোতেই তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ইংল্যান্ড।
