×

ফুটবল

ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে কেপ ভার্দে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:১৩ এএম

ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে কেপ ভার্দে

ছবি : সংগৃহীত

গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার দ্বীপরাষ্ট্রটি।

পশ্চিম আফ্রিকার উপকূলের অদূরে ১০টি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত কেপ ভার্দে এইচ গ্রুপ থেকে দ্বিতীয় স্থান অধিকার করে শেষ ষোলোতে উঠেছে। একই গ্রুপ থেকে তৃতীয় হয়েছে উরুগুয়ে।

মাত্র আট মাস আগে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা ৫৬ বছর বয়সী কোচ বুবিস্তার দল এবার নতুন ইতিহাস গড়েছে। আয়তন ও জনসংখ্যার দিক থেকে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা সবচেয়ে ছোট দেশ এখন কেপ ভার্দে।

আরো পড়ুন : জর্ডানের বিপক্ষে মেসিকে বিশ্রাম দিতে পারে আর্জেন্টিনা

বিশ্বকাপ অভিযান শুরুতেই সাবেক চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে চমক দেখিয়েছিল দলটি। দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে নাটকীয় ড্র করে নকআউটে ওঠার সম্ভাবনা আরো জোরালো করে তারা।

গ্রুপপর্বের শেষ ম্যাচে কেপ ভার্দের প্রয়োজন ছিল কেবল হার এড়ানো। সেই লক্ষ্য পূরণ করে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। অন্যদিকে ৪২তম মিনিটে অ্যালেক্স বায়েনার একমাত্র গোলে উরুগুয়েকে হারায় স্পেন। সেই ফলেই নকআউটের টিকিট নিশ্চিত হয় কেপ ভার্দের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App