×

ফুটবল

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:৫৭ এএম

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। ৪৮ দলের প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে চূড়ান্ত হয়েছে শেষ বত্রিশের দলগুলো। এখন শুরু হচ্ছে নকআউট পর্বের আসল উত্তেজনা, যেখানে প্রতিটি ম্যাচই বাঁচা-মরার। হারলেই বিদায়, আর জিতলেই নিশ্চিত হবে শেষ ষোলোয় জায়গা।

এবারের রাউন্ড অব ৩২-এ ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে একাধিক হাইভোল্টেজ ম্যাচ। সবচেয়ে আলোচিত লড়াই হতে যাচ্ছে লাতিন পরাশক্তি ব্রাজিল ও এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপানের মধ্যে। এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল মুখোমুখি হবে লুকা মদরিচের ক্রোয়েশিয়ার।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। অন্যদিকে শক্তিশালী ফ্রান্সকে কঠিন পরীক্ষা দিতে হবে লড়াকু সুইডেনের বিপক্ষে। নকআউট পর্বের প্রতিটি ম্যাচ ঘিরেই তাই বাড়ছে দর্শকদের উন্মাদনা।

শেষ বত্রিশের সূচি
তারিখম্যাচসময়ভেন্যু
২৮ জুনদক্ষিণ আফ্রিকা-কানাডারাত ১ টালস অ্যাঞ্জেলেস
২৯ জুনব্রাজিল-জাপানরাত ১১ টাহিউস্টন
২৯ জুনজার্মানি-প্যারাগুয়েরাত ২ টা ৩০বোস্টন
৩০ জুননেদারল্যান্ডস-মরক্কোসকাল ৭ টাগুয়াদালাহারা
৩০ জুনআইভরি কোস্ট-নরওয়েরাত ১১ টাডালাস
৩০ জুনফ্রান্স-সুইডেনরাত ৩ টানিউ জার্সি
১ জুলাইমেক্সিকো-ইকুয়েডরসকাল ৭ টামেক্সিকো সিটি
১ জুলাইইংল্যান্ড-ডিআর কঙ্গোরাত ১০ টাআটলান্টা
১ জুলাইবেলজিয়াম-সেনেগালরাত ২ টাসিয়াটল
২ জুলাইযুক্তরাষ্ট্র-বসনিয়াসকাল ৬ টাসান ফ্রান্সিসকো
২ জুলাইস্পেন-অস্ট্রিয়ারাত ১ টালস অ্যাঞ্জেলেস
৩ জুলাইপর্তুগাল-ক্রোয়েশিয়াভোর ৫ টাটরন্টো
৩ জুলাইসুইজারল্যান্ড-আলজেরিয়াসকাল ৯ টাভ্যাঙ্কুভার
৩ জুলাইঅস্ট্রেলিয়া-মিসররাত ১২ টাডালাস
৪ জুলাইআর্জেন্টিনা-কেপ ভার্দেভোর ৪ টামায়ামি
৪ জুলাইকলম্বিয়া-ঘানাসকাল ৭ টা ৩০কানসাস সিটি


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App