×

ফুটবল

টিএসসিতে আর্জেন্টিনার জয়োৎসব, মিললো ছাত্রদল সেক্রেটারির পূর্বাভাস

Icon

বাপ্পী খাঁন, ঢাকা

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:৩২ পিএম

টিএসসিতে আর্জেন্টিনার জয়োৎসব, মিললো ছাত্রদল সেক্রেটারির পূর্বাভাস

ছবি: ভোরের কাগজ

ম্যাচ শুরুর আগেই আর্জেন্টিনার ৩-১ গোলের জয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। খেলা শেষে ফল মিললো হুবহু। আর সেই জয় উপভোগ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের সঙ্গে ছিলেন তিনি।

নাছির উদ্দীন নাছির টিএসসি প্রাঙ্গণে বসে আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচ উপভোগ করেন। ম্যাচ শুরুর আগে তিনি আর্জেন্টিনার ৩-১ গোলের ব্যবধানে জয়ের পূর্বাভাস দেন। পরে খেলা শেষে আর্জেন্টিনা একই ব্যবধানে জয় পাওয়ায় তাঁর সেই পূর্বাভাস সঠিক প্রমাণিত হয়।

ম্যাচ চলাকালে টিএসসি প্রাঙ্গণে উপস্থিত শিক্ষার্থী ও নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের উচ্ছ্বাস-উদ্দীপনা আরও বেড়ে যায়। নাছির উদ্দীন নাছিরও উপস্থিত সবার সঙ্গে দলের জয় উদ্‌যাপন করেন।

ম্যাচের আগে দেওয়া সঠিক পূর্বাভাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। অনেকেই তাঁর পূর্বাভাসের সঙ্গে ম্যাচের ফল মিলে যাওয়ার বিষয়টি উল্লেখ করে মন্তব্য করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App