×

ফুটবল

পরের ম্যাচে হলান্ডকে বিশ্রাম নিতে বললেন ব্রাজিল ফরোয়ার্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৭:৪৬ পিএম

পরের ম্যাচে হলান্ডকে বিশ্রাম নিতে বললেন ব্রাজিল ফরোয়ার্ড

ছবি: সংগৃহীত

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিতের পর নরওয়ের সামনে এখন পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নিশ্চিতভাবেই আর্লিং হলান্ডদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। তবে একইভাবে ব্রাজিল দলের জন্যও বড় হুমকির নাম দারুণ ছন্দে থাকা হলান্ড।

তাই তো শেষ ষোলোর ম্যাচের দিন হলান্ডকে বিশ্রামেই থাকতে বলছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। সামাজিক যোগাযোগ মাধ্যমে মজা করেই নরওয়ের মূল অস্ত্রের উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার।

জাপানের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে আগেই শেষ ষোলো নিশ্চিত করে রেখেছিল ব্রাজিল। পরে আইভরি কোস্টের সঙ্গে নরওয়ের জয়ে নিশ্চিত হয় প্রতিপক্ষের নাম। নরওয়ের ২-১ গোলের জয় হলান্ডের পা থেকেই আসে জয়সূচক গোল। 

এখন কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় আগামী রোববার দিবাগত রাত ২টায় মাঠে নামবে ব্রাজিল ও নরওয়ে। নিউ জার্সি স্টেডিয়ামে ওই ম্যাচে জিততে পারলেই সেরা আটে পৌঁছে যাবে ব্রাজিল। 

স্বাভাবিকভাবেই ব্রাজিলের জয়ের পথে বড় বাধা হতে পারেন হলান্ড। তাই রোববারের ম্যাচটিতে তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শই দিলেন চোটের কারণে আপাতত মাঠের বাইরে থাকা রদ্রিগো।

আইভরি কোস্টের বিপক্ষে জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেন নরওয়ে। ওই ছবির মন্তব্যের ঘরে রদ্রিগো লিখেছেন, ‘তুমি অনেক পরিশ্রম করেছ… রোববার বিশ্রাম নাও।’ লেখার শেষে কয়েকটি ব্রাজিলের পতাকাও জুড়ে দেন রদ্রিগো।

মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালে হয়ে যায় রদ্রিগোর ওই মন্তব্য।

লিগামেন্টের চোটে গত মার্চ থেকে মাঠের বাইরে রদ্রিগো। যে কারণে বিশ্বকাপেও খেলতে পারছেন না ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। তাকে ছাড়াও দারুণ ছন্দেই আছে ব্রাজিল। চার ম্যাচে অপরাজিত থেকে শেষ ষোলোতে উঠেছে সেলেসাওরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নরওয়ের বিপক্ষে জয়ের রেকর্ড নেই ব্রাজিল-আর্জেন্টিনার

নরওয়ের বিপক্ষে জয়ের রেকর্ড নেই ব্রাজিল-আর্জেন্টিনার

টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে

টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ ৯ জুলাই

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ ৯ জুলাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App