×

ফুটবল

ব্রাজিল ম্যাচের আগে আলোচনায় হালান্ডের বোন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৬:১৬ পিএম

ব্রাজিল ম্যাচের আগে আলোচনায় হালান্ডের বোন

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে মাঠে আর্লিং হালান্ড যেমন আলোচনায়, মাঠের বাইরেও তার পরিবারকে ঘিরে আগ্রহ কম নয়। নরওয়ে শেষ ষোলোয় ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন হালান্ডের বড় বোন গ্যাব্রিয়েল ব্রাউট হালান্ড। কারণ, ভাইয়ের সঙ্গে তার চেহারার মিল নিয়ে মজার আলোচনা শুরু হয়েছে সমর্থকদের মধ্যে।

গ্যাব্রিয়েল বিশ্বকাপে নরওয়ের যাত্রা ঘিরে পরিবারের কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিচ্ছেন। নরওয়ের ম্যাচের সময় গ্যালারিতে হালান্ড পরিবারের উপস্থিতিও নজর কাড়ছে। সেখান থেকেই শুরু হয়েছে আলোচনাটি। অনেকের মন্তব্য, গ্যাব্রিয়েলের চোখ-মুখের গড়ন ও অভিব্যক্তিতে ভাই হালান্ডের ছাপ আছে।

গ্যাব্রিয়েল হালান্ড এরলিংয়ের বড় বোন। তার পুরো নাম গ্যাব্রিয়েল ব্রাউট হালান্ড। তিনি ১৯৯৮ সালের ৯ জানুয়ারি জন্ম নেওয়ায় বয়স এখন ২৮। ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি নরওয়েতে স্বাস্থ্যসেবা পেশায় কাজ করেন। সামাজিক মাধ্যমে তিনি ভ্রমণ, পরিবার ও ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত শেয়ার করলেও সাধারণত আলোচনার কেন্দ্র থেকে দূরেই থাকেন।

হালান্ড পরিবারের সঙ্গে ফুটবলের সম্পর্ক অবশ্য নতুন নয়। তার বাবা আলফ-ইঙ্গে হালান্ড নিজেও ছিলেন পেশাদার ফুটবলার। খেলেছেন নরওয়ের জাতীয় দলে, ইংলিশ ফুটবলেও তার পরিচিতি ছিল। এখন ছেলে আর্লিং হালান্ড ম্যানচেস্টার সিটি ও নরওয়ের সবচেয়ে বড় তারকা।

গ্যাব্রিয়েলের জীবনেও ফুটবলের সংযোগ আছে। তিনি নরওয়েজিয়ান ফুটবলার ইয়ান গুনার আইদের সঙ্গে বিবাহিত। ২০২০ সালে তাদের বিয়ে হয়। পারিবারিক জীবন নিয়ে তিনি সামাজিক মাধ্যমে কিছু পোস্ট করলেও সন্তানদের ব্যক্তিগত পরিচয় নিয়ে বাড়তি প্রচারে যান না।

চলতি বিশ্বকাপে হালান্ড নরওয়ের বড় ভরসা। আইভরি কোস্টের বিপক্ষে ৮৬ মিনিটে জয়সূচক গোল করে তিনি দলকে শেষ ষোলোয় তুলেছেন। সেটি নরওয়ের বিশ্বকাপ ইতিহাসে প্রথম নকআউট জয়ও। এবার নরওয়ের সামনে ব্রাজিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App