×

ফুটবল

স্প্যানিশ অভিনেত্রীর সঙ্গে এমবাপ্পের প্রেমের গুঞ্জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৯:৫১ পিএম

স্প্যানিশ অভিনেত্রীর সঙ্গে এমবাপ্পের প্রেমের গুঞ্জন

ছবি : সংগৃহীত

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পের ব্যক্তিজীবন আবারও আলোচনায়। স্পেনের জনপ্রিয় অভিনেত্রী এস্টার এক্সপোসিতোর সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে চলছে নানা আলোচনা।

যদিও এমবাপ্পে কিংবা এস্টার—কেউই তাদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবুও গত কয়েক মাসে একাধিকবার তাদের একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনা আরও বেড়েছে।

২০০০ সালের ২৬ জানুয়ারি স্পেনের রাজধানী মাদ্রিদে জন্মগ্রহণ করেন এস্টার এক্সপোসিতো। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল। ২০১৮ সালে নেটফ্লিক্সের জনপ্রিয় স্প্যানিশ সিরিজ ‘এলিট’-এ কার্লা রোসোন চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান তিনি।

এক সাক্ষাৎকারে এস্টার বলেন, ‘এলিট আমার জীবন পুরো বদলে দিয়েছে। এর আগে সিনেমা ও টেলিভিশনে কাজ করলেও এই সিরিজের পর বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আমাকে চিনতে শুরু করে।’

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এস্টারের অনুসারী ২ কোটি ৪০ লাখেরও বেশি। সেখানে তিনি নিয়মিত সিনেমার শুটিং, ফ্যাশন ক্যাম্পেইন, ভ্রমণ এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন।

আরেক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইনস্টাগ্রাম আমার জীবনের খুব ছোট একটি অংশ। সুযোগ পেলেই ফোন থেকে দূরে থাকার চেষ্টা করি।’

চলতি বছরের এপ্রিলে প্যারিসে কিলিয়ান এমবাপ্পে ও এস্টার এক্সপোসিতোকে একসঙ্গে নৈশভোজ করতে দেখা যায়। বিশ্বকাপ শুরুর আগে স্পেনের ইবিজাতেও তাদের একসঙ্গে দেখা গেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

এরপর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়েছে। তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে এস্টার এক্সপোসিতো বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলব না। তবে আমি ভালো আছি।’

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App