×

ফুটবল

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:৩৪ পিএম

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

ছবি : সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি লাল কার্ড দেখিয়েছেন ব্রাজিলের রেফারিরা। টুর্নামেন্টে এ পর্যন্ত মোট ১২টি লাল কার্ড দেখানো হয়েছে, যার মধ্যে চারটিই এসেছে ব্রাজিলের দুই রেফারির হাত থেকে।

সবশেষ যুক্তরাষ্ট্র ও বসনিয়ার ম্যাচে বিপজ্জনক ট্যাকলের দায়ে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে সরাসরি লাল কার্ড দেখান ব্রাজিলের রেফারি রাফায়েল ক্লাউস। এর আগে তিনিও এবং তার স্বদেশি রেফারি উইল্টন সাম্পাইও মিলিয়ে আরও তিনটি লাল কার্ড দেখিয়েছেন।

এ পর্যন্ত লাল কার্ড দেখানোর তালিকায় ব্রাজিলের পর রয়েছে চিলির রেফারিরা, যারা দুটি লাল কার্ড দেখিয়েছেন। এছাড়া আর্জেন্টিনা, এল সালভাদর, স্লোভেনিয়া, যুক্তরাষ্ট্র ও পর্তুগালের রেফারিরা একটি করে লাল কার্ড দেখিয়েছেন।

পরিসংখ্যান বলছে, ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত দেখানো ১২টি লাল কার্ড গত দুই বিশ্বকাপের সম্মিলিত সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপে চারটি করে মোট আটটি লাল কার্ড দেখানো হয়েছিল। এবার সেই সংখ্যা ইতোমধ্যেই ১২-তে পৌঁছেছে।

তবে এক আসরে সবচেয়ে বেশি লাল কার্ড দেখানোর রেকর্ড এখনো ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের দখলে। ওই আসরে মোট ২৮টি লাল কার্ড দেখানো হয়েছিল। এরপর ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে ২২টি, আর ২০০২ সালের দক্ষিণ কোরিয়া-জাপান ও ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ১৭টি করে লাল কার্ড দেখানো হয়।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App