×

ফুটবল

চোখের জলে ভাসলেন রোনালদো, স্মরণীয় জয় উৎসর্গ করলেন সতীর্থ জোটাকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৯ এএম

চোখের জলে ভাসলেন রোনালদো, স্মরণীয় জয় উৎসর্গ করলেন সতীর্থ জোটাকে

ছবি: সংগৃহীত

ক্রোয়েশিয়াকে হারিয়ে পর্তুগাল যখন শেষ ষোলো নিশ্চিত করে উল্লাসে মেতেছে, তখনই উদযাপনে এলো এক আবেগঘন মুহূর্ত। 

ম্যাচ জয়ের পর দলের সবাই যখন গ্রুপ ছবি তুলছিলেন, তখন ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতে দেখা গেল একটি ২১ নম্বর জার্সি। জার্সিটি আর কারও নয়, গত বছরের ৩ জুলাই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো তাদেরই প্রয়াত সতীর্থ দিয়োগো জোটার। আমেরিকায় পর্তুগালের এই মহোৎসবের ঠিক পরদিনই জোটার প্রথম মৃত্যুবার্ষিকী। তাই এই বিশেষ জয়টি প্রয়াত সতীর্থের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করতেই রোনালদোর এই হৃদয়স্পর্শী উদ্যোগ।

গ্রুপ ছবি তোলার পর পর্তুগাল অধিনায়ক নিজেই গায়ে জড়ালেন জোটার ২১ নম্বর জার্সিটি। তারপর আকাশের দিকে হাত উঁচিয়ে প্রয়াত বন্ধুকে স্মরণ করলেন। সবশেষে মাঠের দর্শকদের অভিবাদনের জবাব দিতে গিয়ে (ল্যাপ অব অনার) আর নিজের ভেতরের আবেগটা চেপে রাখতে পারলেন না রোনালদো। অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়লেন সিআরসেভেন।

পর্তুগিজ ফরোয়ার্ড ম্যাচ সম্প্রচারকারী অফিশিয়াল মিডিয়ার সঙ্গে কথা বলার সময় বলেন, ‘আমি বেশ আবেগাপ্লুত ও বিস্মিত ছিলাম, কারণ আজকের দিনটির একটি বিশেষত্ব রয়েছে (প্রায় ঠিক এক বছর আগের এই দিনটিতেই দিওগো জোটা মারা যান)।

২০২৫ সালের ৩ জুলাই ভাই আন্দ্রেকে নিয়ে নিজেই গাড়ি (ল্যাম্বরগিনি) চালাচ্ছিলেন জোটা। স্থানীয় সময় রাত ১২.৪০ মিনিটের দিকে স্পেনের জামোরা প্রদেশের সানাব্রিয়ার এ–৫২ মহাসড়কে পৌঁছালে হঠাৎই তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। তাৎক্ষণিকভাবে দ্রুত আগুন ধরে গেলে ভাইসহ নিহত হন জোটা।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালের পাহাড়ি ঢলের ধাক্কা বিহারে, হাই অ্যালার্ট জারি

নিহত বেড়ে ১৬০ নেপালের পাহাড়ি ঢলের ধাক্কা বিহারে, হাই অ্যালার্ট জারি

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি বিবেচনায়: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি বিবেচনায়: শামা ওবায়েদ

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

জানা গেল পে স্কেলের গেজেট কবে

জানা গেল পে স্কেলের গেজেট কবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App