×

ফুটবল

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০২:৫০ পিএম

 অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন

ছবি: সংগৃহীত

দাপুটে ফুটবলের আরেকটি প্রদর্শনী উপহার দিয়ে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে স্পেন। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে সহজ জয় তুলে নেয় লুইস দে লা ফুয়েন্তের দল। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে স্পেনের জয়ে জোড়া গোল করেন মিকেল ওইয়ারসাবাল। অপর গোলটি করেন পেদ্রো পোরো।

প্রথমার্ধ থেকেই আক্রমণের পর আক্রমণ চালাতে থাকে স্পেন। ৩৬তম মিনিটে মার্ক কুকুরেয়ার নিখুঁত পাস থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন ওইয়ারসাবাল। চলতি বিশ্বকাপে এটি ছিল তার তৃতীয় গোল।

এর আগে কুকুরেয়া একবার বল জালে জড়ালেও কর্নার থেকে বল আসার সময় স্পেনের এক খেলোয়াড় অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারের ওপর ফাউল করায় গোলটি বাতিল করেন রেফারি।

১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন। তবে প্রথমার্ধেই আরও কয়েকটি গোল পেতে পারত তারা। অস্ট্রিয়ার গোলরক্ষক শ্লাগারের একাধিক দুর্দান্ত সেভ এবং গোলপোস্ট স্পেনকে বড় ব্যবধানে এগিয়ে যেতে দেয়নি। দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রাখে স্পেন। ম্যাচের ৬৬তম মিনিটে আলেক্স বায়েনার ক্রসে দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার পেদ্রো পোরো।

ম্যাচের শেষ দিকে আবারও জ্বলে ওঠেন ওইয়ারসাবাল। ৮৯তম মিনিটে দলীয় আক্রমণ থেকে মার্ক কুকুরেয়ার বাড়ানো পাস পেয়ে সহজেই নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন তিনি। চলতি বিশ্বকাপে এটি তার চতুর্থ গোল।

সিমনের নতুন ইতিহাস

জয়ের পাশাপাশি নতুন একটি বিশ্বকাপ রেকর্ডও গড়েছেন স্পেনের গোলরক্ষক উনাই সিমোন। ম্যাচের ৫৭তম মিনিট পর্যন্ত টানা ৪৮৬ মিনিট কোনো গোল না খেয়ে আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিও রোমেরোর রেকর্ড ছাড়িয়ে যান তিনি। এর ফলে বিশ্বকাপ ইতিহাসে গোলরক্ষকদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় গোল না খাওয়ার তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন স্প্যানিশ এই গোলরক্ষক।

এছাড়া এই ম্যাচের মাধ্যমে বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ ক্লিন শিটের খুব কাছাকাছি পৌঁছে গেল স্পেনের রক্ষণভাগ, যা তাদের দুর্দান্ত রক্ষণাত্মক নৈপুণ্যেরই প্রমাণ।

অস্ট্রিয়ার বিপক্ষে এই দাপুটে জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার পাশাপাশি শিরোপার অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবেও নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে স্পেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App