×

ফুটবল

মেসির রেকর্ডের খাতায় নতুন অধ্যায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:৩৪ পিএম

মেসির রেকর্ডের খাতায় নতুন অধ্যায়

ছবি : সংগৃহীত

কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ে আবারও ইতিহাসের পাতায় নিজের নাম আরো উজ্জ্বল করলেন লিওনেল মেসি। ম্যাচে আর্জেন্টিনার প্রথম গোলটি করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২০-এ উন্নীত করেছেন অধিনায়ক। এর মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান আরো শক্তিশালী করেছেন তিনি।

শুধু গোল করেই থেমে থাকেননি আটবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে তিনি গড়েছেন আরো কয়েকটি অনন্য রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ৩০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন মেসি। পাশাপাশি তিনিই প্রথম খেলোয়াড়, যিনি বিশ্বকাপে ২০ গোলের কীর্তি গড়েছেন।

এই ম্যাচে গোল করার সুবাদে বিশ্বকাপে ১৮টি ভিন্ন দেশের বিপক্ষে গোল করার নজিরও স্থাপন করেছেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে আর কোনো ফুটবলারের এমন অর্জন নেই।

আরো পড়ুন : যে ৫ কারণে কেপ ভার্দের সামনে এমন দশা হলো আর্জেন্টিনার

নকআউট পর্বেও মেসির প্রভাব পৌঁছেছে নতুন উচ্চতায়। শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে এখন পর্যন্ত ১২টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। এর মধ্যে রয়েছে ৬টি গোল এবং ৬টি অ্যাসিস্ট। বিশ্বকাপের নকআউট ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ গোল-অবদান। এই তালিকায় ১১টি গোল-অবদান নিয়ে পরের অবস্থানে রয়েছেন পেলে ও কিলিয়ান এমবাপ্পে।

এছাড়া বিশ্বকাপে টানা আট ম্যাচে গোল করা প্রথম ফুটবলারও এখন মেসি। একই সঙ্গে একাধিক বিশ্বকাপে অন্তত সাতটি করে গোল করা ইতিহাসের প্রথম খেলোয়াড় হয়েছেন তিনি। কাতার বিশ্বকাপে সাত গোল করার পর চলমান আসরেও সেই সংখ্যায় পৌঁছে গেছেন আর্জেন্টিনার অধিনায়ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App