×

ফুটবল

পরিবর্তন হচ্ছে না ইংল্যান্ড ও ব্রাজিলের ম্যাচের সূচি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০২:০৭ পিএম

পরিবর্তন হচ্ছে না ইংল্যান্ড ও ব্রাজিলের ম্যাচের সূচি

ফাইল ছবি

বিশ্বকাপের শেষ ষোলোর ইংল্যান্ড ও মেক্সিকোর ম্যাচ এগিয়ে আনার আলোচনা হলেও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে ইংল্যান্ড-মেক্সিকোর পাশাপাশি ব্রাজিল-নরওয়ে ম্যাচও পূর্বনির্ধারিত সময়েই হবে।

শুক্রবার রাতে বিবিসি জানায়, আবহাওয়ার পূর্বাভাস বিবেচনায় নিয়ে ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে ফিফা। সবশেষ তথ্য অনুযায়ী, ইংল্যান্ড ও মেক্সিকো— দুই দেশের ফুটবল ফেডারেশনের আপত্তির মুখে শেষ পর্যন্ত সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। আবহাওয়ার পূর্বাভাসে ম্যাচ শুরুর সময় বজ্রঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হলেও, সেটি সূচি পরিবর্তনের কারণ হচ্ছে না।

বিবিসির তথ্য অনুযায়ী, ফিফা শুরুতে ম্যাচটি কয়েক ঘণ্টা এগিয়ে এনে স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় রোববার রাত ১২টা) শুরু করার বিষয়টি বিবেচনা করেছিল। তবে সময় পরিবর্তনের ওই প্রস্তাবের কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

সূচি পরিবর্তন হলে শুধু ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচই নয়, এর প্রভাব পড়ত ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময়সূচিতেও। যদি ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ ৬ ঘণ্টা এগিয়ে আসত সেক্ষেত্রে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পিছিয়ে দেওয়া হত ব্রাজিল-নরওয়ে ম্যাচ। তবে খেলোয়াড়দের প্রস্তুতি, সমর্থকদের ভ্রমণ পরিকল্পনা এবং আয়োজনসংক্রান্ত বিভিন্ন বিষয় বিবেচনায় রেখে শেষ পর্যন্ত আগের সূচিই বহাল রাখা হয়েছে।

ইংল্যান্ড ও মেক্সিকোর ম্যাচটি হবে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায়। এর আগে নিউ জার্সিতে ব্রাজিল ও নরওয়ের শেষ ষোলোর লড়াই মাঠে গড়াবে রোববার দিবাগত রাত ২টায়, পূর্বনির্ধারিত সময়েই।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম সহ্য করা হবে না

ডিএসসিসি বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম সহ্য করা হবে না

৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়

প্রধানমন্ত্রী ৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৩৯ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৩৯ জন

‘সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা প্রয়োজন’

‘সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা প্রয়োজন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App