×

ফুটবল

নরওয়ের বিপক্ষে জয় নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:২২ পিএম

নরওয়ের বিপক্ষে জয় নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের

ফাইল ছবি

নিজেদের দীর্ঘ ইতিহাসে একটিমাত্র দেশের বিপক্ষে একাধিক ম্যাচ খেলেও কোনো জয় পায়নি ব্রাজিল। সেই দেশটির নাম নরওয়ে। তাদের বিপক্ষে এবার বিশ্বকাপের শেষ ষোলোতে লড়বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আর্লিং হলান্ড, মার্টিন ওডেগার্ডদের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলের ডিফেন্ডার ডগলাস সান্তোস বললেন, নরওয়ের বিপক্ষে কখনও জিততে না পারাই তাদের জন্য সবচেয়ে বড় প্রেরণা। 

নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তারা। এছাড়া শক্তিমত্তা বা সাফল্যের বিচারেও নরওয়ের চেয়ে ঢের এগিয়ে সেলেসাওরা।

তবে ব্রাজিলকে তাড়া করছে অদ্ভুত এক পরিসংখ্যান। নরওয়ের বিপক্ষে চার ম্যাচ খেলেও কোনো জয় নেই ব্রাজিলের। এর মধ্যে ১৯৯৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে পাওয়া ২-১ গোলে জয়টি নরওয়ের ইতিহাসেরই অন্যতম সেরা সাফল্য।

সব মিলিয়ে চার ম্যাচের মধ্যে ব্রাজিলের বিপক্ষে দুইটি জিতেছে নরওয়ে আর ড্র হয়েছে দুই ম্যাচ। ২০০৬ সালে এক প্রীতি ম্যাচে সবশেষ দেখা হয়েছিল দুই দলের। এরপর এখন আবার এই বিশ্বকাপেই মুখোমুখি হবে তারা। 

১৯৯৮ বিশ্বকাপে নরওয়ের জয়ের অন্যতম কারিগর জেটিল রেকডাল বলেছেন, ব্রাজিলের ওপরেই থাকবে সব চাপ। 

তবে সেই চাপকে ইতিবাচকভাবেই দেখতে চান ডগলাস। তার মতে, কখনও জিততে না পারার কারণেই এবার জয়ের জন্য মরিয়া থাকবে সবাই।

“আমার মনে হয়, নরওয়েকে কখনও হারাতে না পারাটাই আমাদের জন্য বাড়তি প্রেরণা হিসেবে কাজ করবে। আশা করি, আমাদের জন্য খুব স্পেশাল এই ম্যাচে আমরা আমাদের সর্বোচ্চটা দিতে পারব এবং জয় নিয়ে খুশি মনে মাঠ ছাড়তে পারব।”

এছাড়া মাঠে নামার আগে স্বস্তির খবরও আছে ব্রাজিলের জন্য। এরই মধ্যে অনুশীলনে ফিরেছেন তারকা ফরোয়ার্ড রাফিনহা। নরওয়ের বিপক্ষে তাকে মাঠে নামানোর বার্তাও দিয়ে রেখেছেন কার্লো আনচেলত্তি।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইশরাক ভাই সমালোচনাকে সাধুবাদ জানাবেন, নিজেকে শুধরে নিবেন’

‘ইশরাক ভাই সমালোচনাকে সাধুবাদ জানাবেন, নিজেকে শুধরে নিবেন’

অনিরুদ্ধ-কাব্যের বয়সের ব্যবধান কত, কবে বসছে বিয়ের আসর?

অনিরুদ্ধ-কাব্যের বয়সের ব্যবধান কত, কবে বসছে বিয়ের আসর?

মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

জেনজি আন্দোলনে ইউরোপের ৪ দেশ উত্তাল

জেনজি আন্দোলনে ইউরোপের ৪ দেশ উত্তাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App