×

ফুটবল

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:৫৩ পিএম

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

ছবি; সংগৃহীত

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের ফুটবলপ্রেমী সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো এফ. ডি. ফেরেস। তিনি বলেছেন, কঠিন সময়েও বাংলাদেশি সমর্থকদের ভালোবাসা ও সমর্থন ব্রাজিলের মানুষের জন্য বিশেষ অনুপ্রেরণা।

বাংলাদেশে ব্রাজিল দূতাবাসের প্রকাশিত এক বার্তায় রাষ্ট্রদূত বলেন, শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হারের পর বিশ্বের লাখো ব্রাজিলিয়ান সমর্থকের মতো বাংলাদেশের ভক্তরাও হতাশা অনুভব করেছেন।

তিনি বাংলাদেশি সমর্থকদের উদ্দেশে বলেন, ব্রাজিলের জার্সি পরা, পতাকা ওড়ানো এবং জাতীয় দলকে অকুণ্ঠ সমর্থন দেওয়ার জন্য তারা আন্তরিকভাবে কৃতজ্ঞ। বাংলাদেশের মানুষের এই ভালোবাসা ব্রাজিলের জনগণকে গভীরভাবে স্পর্শ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, ব্রাজিলের মানুষের কাছে ফুটবল কেবল একটি খেলা নয়; এটি আবেগ, স্মৃতি, পরিবার, সংস্কৃতি এবং আশার প্রতীক। তাই এমন পরাজয় কষ্টের হলেও ফুটবলের অংশ হিসেবেই তা গ্রহণ করতে হয়। অতীতেও ব্রাজিলের ফুটবল বহু প্রতিকূল সময় পার করে আবারও সাফল্যের পথে ফিরেছে।

তিনি আরও জানান, জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ফুটবল সমন্বয়ক রদ্রিগো কায়েতানোও এই পরাজয়কে নতুন শুরুর সুযোগ হিসেবে দেখছেন। তাদের মতে, প্রতিশ্রুতি, ধৈর্য এবং ভবিষ্যতের পরিকল্পনার মাধ্যমে ব্রাজিল আবারও শক্তিশালীভাবে ফিরে আসবে।

বাংলাদেশি সমর্থকদের প্রশংসা করে পাওলো এফ. ডি. ফেরেস বলেন, ব্রাজিলের সুখ-দুঃখে যেভাবে বাংলাদেশের মানুষ পাশে থাকেন, তা দুই দেশের মানুষের মধ্যে ফুটবলের মাধ্যমে গড়ে ওঠা অনন্য বন্ধুত্বের প্রতীক।

বার্তার শেষাংশে তিনি আশা প্রকাশ করেন, ব্রাজিল আবারও ঘুরে দাঁড়াবে এবং ভবিষ্যতের সাফল্যের পথে এগিয়ে যাবে। সেই সময় কঠিন মুহূর্তে পাশে থাকা বাংলাদেশি সমর্থকদের অবদান কখনোই ভুলে যাবে না ব্রাজিল।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App