×

ফুটবল

ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:১৪ পিএম

ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের মধ্যেই বড় ধরনের বিতর্কে জড়িয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারকে ঘিরে এবার সরাসরি তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক আইনপ্রণেতা।

ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পরের ম্যাচে খেলার কথা ছিল না বালোগুনের। হঠাৎ করে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা।

অভিযোগ উঠেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করার পরই এই সিদ্ধান্ত আসে।

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্যারি অ্যান্ড্রুজ, লারা ভোল্টার্স ও নিলস ফুগলসাং এক যৌথ বিবৃতিতে জানান, চলমান টুর্নামেন্টের মধ্যে নিয়ম পরিবর্তন করা খেলাধুলার ন্যায্যতার পরিপন্থি এবং এটি বিচার ব্যবস্থার বিকৃতি। রাজনৈতিক চাপে ফিফা সিদ্ধান্ত বদল করেছে কি না তা খতিয়ে দেখা জরুরি।

এখন পর্যন্ত অন্তত ৩৫ জন আইনপ্রণেতা এই তদন্তের দাবিতে সমর্থন জানিয়েছেন। তারা ইউরোপীয় দেশগুলোর ফুটবল ফেডারেশনগুলোকেও আহ্বান জানিয়েছেন, যেন ফিফার এথিকস কমিটি বিষয়টি তদন্ত করে।

যদিও ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ছিল সম্পূর্ণভাবে তাদের শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি: আইনমন্ত্রী

জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি: আইনমন্ত্রী

পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চায় সরকার

পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চায় সরকার

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখক ফোরামের নেতৃত্বে সামিন-আজম

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখক ফোরামের নেতৃত্বে সামিন-আজম

হাইকোর্টের রায়ে যে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির

নুসরাত হত্যা মামলা হাইকোর্টের রায়ে যে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App