×

ফুটবল

শেষ ষোলো জিতেও শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৬ এএম

শেষ ষোলো জিতেও শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ৩-২ গোলে কোয়াটার ফাইনালে জয় নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে কোয়াটার ফাইনাল নিশ্চিত করলেও শীর্ষ র‍্যাংকিংয়ের স্থান হাড়িয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখল করে নিয়েছে ফ্রান্স।

'সর্বশেষ হালনাগাদকৃত ‘লাইভ ফিফা র‍্যাঙ্কিং’ অনুযায়ী, বর্তমানে ১৯২৫.৮৬ পয়েন্ট অর্জন করে পুনরায় র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে পৌঁছেছে ফরাসিরা। অন্যদিকে ১৯২৫.১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই দলের মধ্যে ব্যবধান খুবই সামান্য, ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করে ফের শীর্ষস্থান পালটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ১৯১২.৩৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে স্পেন।

বিশ্বকাপ চলাকালীন প্রতিটি ম্যাচের ফলাফলের ভিত্তিতেই ফিফা তাদের লাইভ র‍্যাঙ্কিং হালনাগাদ করছে। ফ্রান্স ও আর্জেন্টিনা দুই দলই এখনো শিরোপার দৌড়ে থাকায় আসন্ন ম্যাচগুলো র‍্যাঙ্কিংয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

বিশ্বকাপ শুরুর আগে সর্বশেষ আন্তর্জাতিক বিরতির পর র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল আর্জেন্টিনা। সে সময় প্রীতি ম্যাচে ফ্রান্স আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে যায় এবং স্পেন ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করায় দুই দলই মূল্যবান রেটিং পয়েন্ট হারায়। অন্যদিকে হন্ডুরাস ও আইসল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা নিজেদের অবস্থান আরো শক্ত করে এবং এক নম্বর দল হিসেবেই বিশ্বকাপ অভিযান শুরু করে।

তবে নকআউট পর্বে চিত্র বদলে যায়। ফ্রান্সের ধারাবাহিক সাফল্যে তারা আবারো র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে, আর আর্জেন্টিনা নেমে গেছে দ্বিতীয় স্থানে। যদিও দুই দলের পয়েন্টের ব্যবধান অত্যন্ত কম হওয়ায় বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতেই শীর্ষস্থান নিয়ে লড়াইয়ের সমীকরণ বদলে যেতে পারে।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে

৫ দিনের ছুটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়

৫ দিনের ছুটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়

টানা বৃষ্টিতে পাহাড়ধসে তিন দিনে ২২ জনের প্রাণহানি

টানা বৃষ্টিতে পাহাড়ধসে তিন দিনে ২২ জনের প্রাণহানি

লামায় ভয়াবহ পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

লামায় ভয়াবহ পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App