×

ফুটবল

এবার সুখবর পেলেন মিশরের কোচ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:১৭ পিএম

এবার সুখবর পেলেন মিশরের কোচ

ছবি : সংগৃহীত

বিশ্বকাপে ঐতিহাসিক সাফল্যের পর প্রধান কোচ হোসাম হাসানের সঙ্গে নতুন চুক্তি করেছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। বিশ্বমঞ্চে দলটির নজরকাড়া পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

বুধবার এক বিবৃতিতে ইএফএ জানায়, পরিচালনা পর্ষদ প্রধান কোচ হোসাম হাসান এবং দলের পরিচালক ইব্রাহিম হাসানের চুক্তি নবায়নের সিদ্ধান্ত অনুমোদন করেছে।

ইএফএর সভাপতি হ্যানি আবু রিদা বলেন, পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে হোসাম হাসান ও ইব্রাহিম হাসানের দায়িত্ব অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন চুক্তির আওতায় ২০৩০ সাল পর্যন্ত মিশর জাতীয় ফুটবল দলের দায়িত্বে থাকবেন ৫৯ বছর বয়সী এই কোচ।

গত ফেব্রুয়ারিতে তার আগের চুক্তির মেয়াদ শেষ হলেও বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তি ছাড়াই দলের দায়িত্ব পালন করেন হোসাম হাসান। বিশ্বকাপে দলের অসাধারণ পারফরম্যান্সের পর এবার আনুষ্ঠানিকভাবে তার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল ফেডারেশন।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই মিশর দলের খেলায় আমূল পরিবর্তন আনেন তিনি। তার অধীনে ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসে সেমিফাইনালে পৌঁছায় দলটি। এরপর বিশ্বকাপেও ইতিহাস গড়ে আফ্রিকার প্রতিনিধিরা।

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পায় মিশর। পরে শক্তিশালী বেলজিয়াম ও ইরানের বিপক্ষে ড্র করে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠে আসে দলটি।

নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে আরও একধাপ এগিয়ে যায় মিশর। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষেও দুর্দান্ত পারফরম্যান্স দেখায় তারা। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় আফ্রিকার দলটিকে।

কোচিংয়ের আগে খেলোয়াড় হিসেবেও মিশরের ফুটবলে উজ্জ্বল নাম ছিলেন হোসাম হাসান। জাতীয় দলের হয়ে ১৭৭টি আন্তর্জাতিক ম্যাচে ৬৯ গোল করে তিনি এখনো দেশটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ধরে রেখেছেন। তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতায় দীর্ঘমেয়াদে তাকে দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

সিজেএফডির সভাপতি মোবারক, সেক্রেটারি সবুজ, সাংগঠনিক সম্পাদক মীম

সিজেএফডির সভাপতি মোবারক, সেক্রেটারি সবুজ, সাংগঠনিক সম্পাদক মীম

টানা বৃষ্টি আর কতদিন?

টানা বৃষ্টি আর কতদিন?

রেফারিদের ওপর আস্থা রাখছেন দেশম

রেফারিদের ওপর আস্থা রাখছেন দেশম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App