×

ফুটবল

আজ মুখোমুখি স্পেন ও বেলজিয়াম, কে যাচ্ছে সেমিফাইনালে?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:৪৮ এএম

আজ মুখোমুখি স্পেন ও বেলজিয়াম, কে যাচ্ছে সেমিফাইনালে?

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ রাতেই মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও বেলজিয়াম। সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে দুই দলই নামছে গুরুত্বপূর্ণ এই ম্যাচে।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। শেষ ষোলোতে শক্তিশালী পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় দলটি। পুরো টুর্নামেন্টজুড়ে তাদের পাসিং, প্রেসিং ও আক্রমণাত্মক ফুটবল নজর কেড়েছে।

অন্যদিকে, বেলজিয়ামকে অবহেলা করার সুযোগ নেই।কেভিন ডি ব্রুইনার অভিজ্ঞতা, জেরেমি ডোকুর গতি এবং রোমেলু লুকাকুর ফিনিশিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। নকআউট পর্বে বেলজিয়ামকে তাই কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখা হচ্ছে।

ম্যাচের আগে অপ্টা সুপারকম্পিউটারসহ বিভিন্ন বিশ্লেষণী মডেল স্পেনকে এগিয়ে রাখছে। বেশিরভাগ পূর্বাভাসে স্পেনের জয়ের সম্ভাবনা বেশি হলেও বেলজিয়ামের সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পূর্বাভাস অনুযায়ী ম্যাচটি স্পেন ২-১ ব্যবধানে জিততে পারে।  তবে যদি ডি ব্রুইনা ও ডোকু নিজেদের সেরা খেলাটা খেলতে পারেন, তাহলে ম্যাচটা হতে পারে এই বিশ্বকাপের অন্যতম সেরা থ্রিলার।

বাংলাদেশ সময় আজ রাত ১টায় শুরু হবে স্পেন ও বেলজিয়ামের এই কোয়ার্টার ফাইনাল। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App