×

ফুটবল

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে কারা থাকছেন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০১:০২ পিএম

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে কারা থাকছেন?

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে দলের একাদশে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। শেষ ষোলোর ম্যাচের মূল কাঠামো ধরে রাখতেই আগ্রহী প্রধান কোচ লিওনেল স্কালোনি।

শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ওই ম্যাচে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচিং স্টাফ। তাদের মতে, পুরো ম্যাচজুড়ে আধিপত্য ছিল আর্জেন্টিনার। তবে গোলের সুযোগ কাজে লাগাতে না পারা এবং রক্ষণে কিছু ভুলের কারণে ম্যাচটি কঠিন হয়ে ওঠে।

সুইজারল্যান্ডের বিপক্ষে একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও দুটি পজিশনে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ডান প্রান্তের ডিফেন্ডার হিসেবে নাহুয়েল মোলিনা নাকি গঞ্জালো মন্টিয়েল খেলবেন, তা এখনো নিশ্চিত নয়। একইভাবে স্ট্রাইকার পজিশনে হুলিয়ান আলভারেসের জায়গায় লাওতারো মার্তিনেজ সুযোগ পাবেন কি না, সেটিও বিবেচনায় রয়েছে।

মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মোলিনা ও আলভারেস প্রত্যাশামতো খেলতে পারেননি। অন্যদিকে বদলি হিসেবে নেমে মন্টিয়েল ও লাওতারো ইতিবাচক প্রভাব রাখেন। বিশেষ করে লাওতারো দ্বিতীয় গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তৃতীয় গোলেও অ্যাসিস্ট করেন। তাই শেষ মুহূর্তে একাদশে এক বা দুটি পরিবর্তন আনতে পারেন স্কালোনি।

আগামী দুই অনুশীলনে বিভিন্ন সমন্বয় পরীক্ষা করার পরই সুইজারল্যান্ডের বিপক্ষে চূড়ান্ত একাদশ ঘোষণা করবেন আর্জেন্টিনা কোচ। তবে এক বা দুটি পরিবর্তনের বেশি হওয়ার সম্ভাবনা নেই।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা/গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেস/লাওতারো মার্তিনেজ।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিকাশ ডিস্ট্রিবিউটরের ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধ ১

বিকাশ ডিস্ট্রিবিউটরের ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধ ১

অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে মৃত্যু অর্ধশত

অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে মৃত্যু অর্ধশত

মানসিক স্বাস্থ্যসেবায় পরিবার ও সমাজের সহায়তা জরুরি

রাষ্ট্রপতি মানসিক স্বাস্থ্যসেবায় পরিবার ও সমাজের সহায়তা জরুরি

সৌদি আরবের বিমানবন্দরে হামলা, কঠোর নিন্দা বাংলাদেশের

সৌদি আরবের বিমানবন্দরে হামলা, কঠোর নিন্দা বাংলাদেশের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App