×

ফুটবল

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, কাদের এগিয়ে রাখছে সুপারকম্পিউটার?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:০৩ পিএম

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, কাদের এগিয়ে রাখছে সুপারকম্পিউটার?

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ২০২৬ শেষ পর্বে পৌঁছে গেছে। ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। ফাইনালে জায়গা করে নিতে এক সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন, অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড।

চারটি দলই শিরোপা জয়ের সক্ষমতা রাখলেও পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে সামান্য এগিয়ে রেখেছে ইংল্যান্ডকে অপ্টা সুপারকম্পিউটার। সাম্প্রতিক পারফরম্যান্স, শক্তিমত্তা ও বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে এমন পূর্বাভাস দিয়েছে তারা।

অপ্টার পূর্বাভাস অনুযায়ী, আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে ফাইনালে ওঠার সম্ভাবনায় ইংল্যান্ডকে সামান্য এগিয়ে রাখা হয়েছে। সুপারকম্পিউটারের হিসাবে, ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০ দশমিক ৯৬ শতাংশ, আর আর্জেন্টিনার সম্ভাবনা ৪৯ দশমিক ৪ শতাংশ।

নির্ধারিত ৯০ মিনিটের ফলাফলের সম্ভাবনা বিশ্লেষণেও ইংল্যান্ড এগিয়ে। অপ্টার মতে, ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৩৮ দশমিক ৯ শতাংশ, আর্জেন্টিনার ৩৪ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৭ শতাংশ।

শুধু সেমিফাইনাল নয়, বিশ্বকাপ জয়ের সম্ভাবনার হিসাবেও ইংল্যান্ডকে অল্প ব্যবধানে এগিয়ে রেখেছে সুপারকম্পিউটার। অপ্টার পূর্বাভাস অনুযায়ী, ইংল্যান্ডের শিরোপা জয়ের সম্ভাবনা ২১ দশমিক ৯৪ শতাংশ, যেখানে আর্জেন্টিনার সম্ভাবনা ২০ দশমিক ৫৫ শতাংশ।

তবে ফুটবলে পরিসংখ্যান কেবল সম্ভাবনার ইঙ্গিত দেয়। শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সই নির্ধারণ করবে কোন দল ফাইনালের টিকিট নিশ্চিত করবে।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সন্তান নিয়ে নদীতে ঝাঁপ, গ্রেপ্তার হলেন সেই নারী

সন্তান নিয়ে নদীতে ঝাঁপ, গ্রেপ্তার হলেন সেই নারী

বেনাপোল বন্দরে বৃষ্টির পানিতে ভাসছে কোটি কোটি টাকার পণ্য

বেনাপোল বন্দরে বৃষ্টির পানিতে ভাসছে কোটি কোটি টাকার পণ্য

‘রাজপথে মরলেও লাশ উঠাবে না’, যে স্মৃতি তাড়িয়ে বেড়ায় জুলাই শহীদের মা-কে

‘রাজপথে মরলেও লাশ উঠাবে না’, যে স্মৃতি তাড়িয়ে বেড়ায় জুলাই শহীদের মা-কে

স্রেব্রেনিৎসা গণহত্যা: বসনীয়ার মুসলিমদের রক্তে ভেজা ইতিহাস

স্রেব্রেনিৎসা গণহত্যা: বসনীয়ার মুসলিমদের রক্তে ভেজা ইতিহাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App