×

ফুটবল

‘আর্জেন্টিনার কৃতিত্ব কেড়ে নিচ্ছি না, তবে সুবিধা তারা পেয়েছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০১:৫৬ পিএম

‘আর্জেন্টিনার কৃতিত্ব কেড়ে নিচ্ছি না, তবে সুবিধা তারা পেয়েছে’

ছবি: সংগৃহীত

চলমান বিশ্বকাপে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা টুর্নামেন্টজুড়ে রেফারিংয়ের সুবিধা পেয়েছে- শুরু থেকেই এমন বিতর্ক রয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিযোগ তুলেছেন। আলবিসেলেস্তেদের বিশ্বকাপের এই পথচলা নিয়ে হয়েছে অনেক সমালোচনা। অনেকেই বলছেন লিওনেল মেসিরা এই টুর্নামেন্টে রেফারির কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে। এ নিয়ে কথা বলেছেন কয়েকজন সাবেক ফুটবলার, ধারাভাষ্যকরা এবং ফুটবল বিশেষজ্ঞ।

সম্প্রতি ব্রাজিলভিত্তিক একটি পডকাস্টে উপস্থিত ছিলেন কলম্বিয়ান সাবেক ফুটবলার ফালকাও মেলো, আর্জেন্টিনার সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার দে আলেসান্দ্রো, ব্রাজিলিয়ান ফুটবল বিশেষজ্ঞ পাওলো নুনেস এবং ব্রাজিলিয়ান বিখ্যাত ক্রীড়া সাংবাদিক আন্দ্রে রিজেক। পডকাস্টে তারা সবাই এই বিষয়টি নিয়ে কথা বলেন।

আর্জেন্টিনাকে কোনো সুবিধা দেওয়া হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে ফালকাও মেলো বলেন, ‘আমার মতে, অনেক সুবিধা দেওয়া হয়েছে। সেখানে লিওনেল মেসিকে লাল কার্ড দেখিয়ে অনেক বড় সুবিধা দেওয়া হয়েছে। মিশরের বিপক্ষে রেফারি যে ফাউলটি ধরে গোল বাতিল করলেন, আমার মতে সেখানে ফাউল দেওয়ার কোনো দরকারই ছিল না। আমি আর্জেন্টিনার কৃতিত্ব কেড়ে নিচ্ছি না, তারা নিজেদের যোগ্যতায় সেমি-ফাইনালে উঠেছে। কিন্তু সুবিধা তারা পেয়েছে।’

‘রেফারিদের সহায়তায় আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে- যারা এমনটা বলেন আমি তাদের সঙ্গে একমত নই, তবে এটা স্পষ্ট যে আর্জেন্টিনা সুবিধা পেয়েছে। ভাবুন তো, মেসিকে যদি দুই ম্যাচের জন্য হারাতে হতো, তাহলে কী হতো!’

এই বিতর্কটি তৈরি হয়েছে আলজেরিয়া, কেপ ভার্দে এবং মিশরের বিপক্ষে ম্যাচের কিছু নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়ে। এর মধ্যে অন্যতম ছিল আলবিসেলেস্তেদের প্রথম ম্যাচে, যেখানে মেসি আলজেরিয়ার এক খেলোয়াড়কে পা দিয়ে আঘাত করেছিলেন। কিন্তু তাকে লাল কার্ড দেওয়া হয়নি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও বিষয়টি পর্যালোচনার জন্য প্রয়োজন মনে করেননি।

ডি আলেসান্দ্রো মন্তব্য করে বলেন, ‘বর্তমানে এই বিষয়টি নিয়ে এত আলোচনা হচ্ছে যে, মনে হচ্ছে আর্জেন্টিনা ফিফার কারণেই ফাইনালে উঠবে এবং চ্যাম্পিয়ন হবে। মেসির প্রথম ঘটনাটির ব্যাপারে আমি একমত, সেখানে ভিএআর পর্যালোচনার প্রয়োজন ছিল। বাকি সিদ্ধান্তগুলো ফুটবলে সচরাচর দেখা যায়।

তার কথার পিঠে ফালকাও মেলো যোগ করেন, ‘কোনো সন্দেহ নেই। আর্জেন্টিনা নিজেদের যোগ্যতায় এখানে পৌঁছেছে।’

আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে বুধবার রাতে। আটলান্টা স্টেডিয়ামে সেমি-ফাইনালে তারা ইংল্যান্ডের মুখোমুখি হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল

বেলুচিস্তানে ‘অপারেশন শাবান’ শুরু, ৬ দিনেই নিহত ১০৯

বেলুচিস্তানে ‘অপারেশন শাবান’ শুরু, ৬ দিনেই নিহত ১০৯

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

উরুগুয়ের কোচ কিংবদন্তি ডিয়েগো ফোরলান

উরুগুয়ের কোচ কিংবদন্তি ডিয়েগো ফোরলান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App