×

ফুটবল

জন্মদিনে ইয়ামালের একটাই ইচ্ছা, ফ্রান্সকে হারানো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:০৯ পিএম

জন্মদিনে ইয়ামালের একটাই ইচ্ছা, ফ্রান্সকে হারানো

ছবি: সংগৃহীত

জন্মদিনে কেউ চায় দামি উপহার, কেউ চায় নতুন গাড়ি। কিন্তু স্পেনের বিস্ময়বালক লামিন ইয়ামালের জন্মদিনের একটাই চাওয়া, ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠা।

বিশ্বকাপ সেমিফাইনালের আগের দিন স্পেন দলের হোটেলে ছিল উৎসবের আমেজ। সতীর্থদের করতালি আর হাসি-আনন্দের মধ্যেই ১৯তম জন্মদিনের কেক কাটেন লামিন ইয়ামাল। তার সঙ্গে জন্মদিন উদযাপন করেন মিডফিল্ডার ভিক্টর মুনিয়োজও। কেকের মোমবাতি নিভিয়ে ইয়ামাল বলেন, 'আমার একটাই ইচ্ছা ফ্রান্সকে হারাতে হবে। আমরা ১৯ তারিখ পর্যন্ত একসঙ্গেই থাকব, আর আমরা ওদের হারিয়েই ছাড়ব।'

পরে সংবাদ সম্মেলনেও ছিল আত্মবিশ্বাসী ইয়ামাল। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ফ্রান্সকে ভয় পান কি না। জবাবে স্পষ্ট ভাষায় বলেন,'না, আমরা ইউরোপের চ্যাম্পিয়ন। আমরা কাউকেই ভয় পাই না।"জন্মদিনের সেরা উপহার কী চান এমন প্রশ্নে তার উত্তর ছিল আরো সহজ,"আমার নিজের জন্য সবচেয়ে বড় উপহার হবে আগামীকাল জয় আর নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনাল খেলতে যাওয়া।'

এদিকে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বিশ্বাস করেন, ইয়ামালের আসল বিশ্বকাপ এখনও বাকি। তিনি বলেন,'ওকে শুধু খেলাটা উপভোগ করতে বলেছি। আমি আশা করি, ইয়ামালের সবচেয়ে বড় বিশ্বকাপ মুহূর্ত আসবে ফ্রান্সের বিপক্ষেই।'

একই সংবাদ সম্মেলনে ইয়ামাল ফুটবলের আরেকটি সুন্দর বার্তাও দেন। ফ্রান্স দল নিয়ে বিতর্কিত মন্তব্যের জবাবে তিনি বলেন, 'ফুটবল মানুষকে এক করে। স্পেন আর ফ্রান্স দুই দলই বৈচিত্র্য আর একতার উদাহরণ। ফুটবলের সৌন্দর্য এখানেই।'

১৯তম জন্মদিনে কেক কেটেছেন ঠিকই, কিন্তু আসল উদযাপন এখনও বাকি। যদি আজ রাতে ফ্রান্সকে হারিয়ে স্পেনকে বিশ্বকাপের ফাইনালে তুলতে পারেন, তাহলে এ জন্মদিন হয়তো হয়ে থাকবে লামিন ইয়ামালের জীবনের সবচেয়ে স্মরণীয় জন্মদিন।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App