×

ফুটবল

সাবেক প্রধানমন্ত্রীর বর্ণবিদ্বেষী মন্তব্য নিয়ে যা বললেন স্পেন তারকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৮ পিএম

সাবেক প্রধানমন্ত্রীর বর্ণবিদ্বেষী মন্তব্য নিয়ে যা বললেন স্পেন তারকা

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে আজ ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দেশের সাবেক প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুলেছেন স্পেনের তারকা লামিন ইয়ামাল।

গত সপ্তাহে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় বর্ণবিদ্বেষী মন্তব্য করেন। তার নিশানায় ছিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেরা। মারিয়ানো বলেছিলেন, ‘ফ্রান্স খুব ভালো খেলছে। কিন্তু ফ্রান্সের দলে কত জন ফরাসি ফুটবলার রয়েছে। ফুটবলারদের গায়ের রং দেখলেই তা বোঝা যায়।’

নিজের দেশের সাবেক প্রধানমন্ত্রীকে ধুয়ে দিয়েছেন ইয়ামাল বলেন, ‘কাল একটা দারুণ ম্যাচ খেলতে নামব। এটাই তো ফুটবল। যা সকলকে এক জায়গায় নিয়ে আসে। সব সংস্কৃতিকে কাছে টেনে নেয়। সেখানে ধর্ম, বর্ণ, গায়ের রং কিছুই গুরুত্ব রাখে না। আসল হল ফুটবল।’

ইয়ামাল নিজেও স্পেনীয় নন। তার বাবা মরক্কোর। মা গিনির। ফলে তিনি নিজেও বোঝেন, বর্ণবিদ্বেষী মন্তব্যের খারাপ প্রভাব কী হতে পারে। 

ইয়ামাল বলেন, ‘ফ্রান্স ও স্পেন উদাহরণ, কীভাবে ফুটবল সকলকে কাছে টানতে পারে। ফুটবলে একতাই আসল। তাই কে কী বলল, তাতে আমাদের কিছু যায়-আসে না। আমরা বিশ্বচ্যাম্পিয়ন দল। আর একটা বিশ্বচ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে খেলতে নামব।’

ইয়ামাল বোঝাতে চেয়েছেন, ফুটবলে বর্ণবিদ্বেষের জায়গা নেই। মাঠে বর্ণবিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে খুব কড়া পদক্ষেপ করে ফিফা। সেই কথাই শোনা গেল ইয়ামালের গলায়।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App