×

ফুটবল

বিশ্বকাপ উন্মাদনায় পরিবর্তন হলো রেলস্টেশনের নাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৭:৫৫ পিএম

বিশ্বকাপ উন্মাদনায় পরিবর্তন হলো রেলস্টেশনের নাম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনাল ঘিরে ইংল্যান্ডজুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সমর্থকদের উচ্ছ্বাসে নতুন মাত্রা যোগ করতে চেশায়ারের হোমস চ্যাপেল রেলস্টেশনের নাম সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে। নতুন সাইনবোর্ডে এখন লেখা রয়েছে— ‘ইটস কামিং হোমস চ্যাপেল’।

ইংল্যান্ড ফুটবল দলের জনপ্রিয় স্লোগান ‘ইটস কামিং হোম’-এর সঙ্গে মিল রেখে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান নর্দার্ন রেল। সেমিফাইনালের কয়েক ঘণ্টা আগে নেওয়া এ পদক্ষেপ ইতোমধ্যেই সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নর্দার্ন রেলের বাণিজ্যিক পরিচালক অ্যালেক্স হর্নবি বলেন, ম্যাচ দেখতে যাওয়া যাত্রীদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করাই ছিল তাদের উদ্দেশ্য। তার ভাষায়, “মানুষ স্টেশনে এসে এমন কিছু দেখুক, যা তাদের মুখে হাসি ফোটাবে। চলো ইংল্যান্ড— ইটস কামিং হোমস চ্যাপেল।”

‘ইটস কামিং হোম’ ইংল্যান্ডের ফুটবল সংস্কৃতির অন্যতম পরিচিত স্লোগান। ১৯৯৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ উপলক্ষে প্রকাশিত একটি গানের মাধ্যমে এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। শুরুতে স্লোগানটি দীর্ঘ বিরতির পর ইংল্যান্ডে বড় কোনো আন্তর্জাতিক ফুটবল আসর আয়োজনের প্রতীক হিসেবে ব্যবহৃত হলেও, এখন এটি বিশ্বকাপ জয়ের আশায় সমর্থকদের অন্যতম প্রেরণার বার্তায় পরিণত হয়েছে। প্রায় ৬০ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে ইংল্যান্ড।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শেষ হলে স্টেশনটির নাম আবার আগের ‘হোমস চ্যাপেল’ নামেই ফিরিয়ে আনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভূমি প্রশাসনের ৩৬ কর্মকর্তাকে রদবদল

ভূমি প্রশাসনের ৩৬ কর্মকর্তাকে রদবদল

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

যুক্তরাষ্ট্র থেকে যে কারণে স্বর্ণ সরাচ্ছে ইউরোপের দেশগুলো

যুক্তরাষ্ট্র থেকে যে কারণে স্বর্ণ সরাচ্ছে ইউরোপের দেশগুলো

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App