×

ফুটবল

রেকর্ড দামে বিক্রি হলো পেলের সেই জার্সি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:৫৯ এএম

রেকর্ড দামে  বিক্রি হলো পেলের সেই জার্সি

ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে পরা ঐতিহাসিক জার্সিটি নিলামে বিক্রি হয়েছে রেকর্ড ৪ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৭ কোটি টাকা।এই দামে বিক্রি হওয়া এই জার্সিটি পেলের যেকোনো স্মারক সামগ্রীর মধ্যে সর্বোচ্চ মূল্যের রেকর্ড গড়েছে।

আরো পড়ুন: বিশ্বকাপ ফুটবলের ফাইনালের টিকিটের দাম কত

বৃহস্পতিবার (১৬ জুলাই) সোথবি'স একথা জানিয়েছে, নিউইয়র্কে অনুষ্ঠিত এই নিলামে জার্সিটি লুফে নিতে সংগ্রাহকদের মধ্যে রীতিমতো কাড়াকাড়ি পড়ে যায়। পাঁচজনেরও বেশি বিডারের কাছ থেকে মোট ১০টি দরপ্রস্তাব জমা পড়ে। ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপের ফাইনালে মাত্র ১৭ বছর বয়সে এই জার্সিটি গায়ে চাপিয়েই মাঠ কাঁপিয়েছিলেন ফুটবল সম্রাট। মূলত এই ঐতিহাসিক গুরুত্বের কারণেই জার্সিটির মূল্য আকাশ ছুঁয়েছে।

মাত্র ১৭ বছর বয়সে বিশ্বমঞ্চে অভিষেক হয়েছিল ২০২২ সালে চিরবিদায় নেওয়া এডসন আরান্তেস দো নাসিমেন্তো ওরফে পেলে। নিজের প্রথম বিশ্বকাপেই ৬টি গোল করে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। বিশেষ করে স্বাগতিক সুইডেনের বিপক্ষে সেই ফাইনালে পেলের জোড়া গোলের ওপর ভর করে ৫-২ ব্যবধানে ম্যাচ জিতে প্রথমবারের মতো সোনালী ট্রফি ঘরে তোলে সেলেসাওরা।

বিশ্বমঞ্চের ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলারের সেই রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি।

আরো পড়ুন: আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ঘিরে তৈরি হয়েছে শঙ্কা

নিলাম সংস্থা সোথবির মতে, ১৯৫৮ সালের সেই বিশ্বকাপ ফাইনালের মুহূর্তগুলো ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বেশি পুনর্মুদ্রিত ছবির অন্যতম। আর সেই অবিস্মরণীয় কীর্তির সময় ‘এই জার্সিটিই মাঠে পেলের গায়ে জড়িয়ে ছিল।’

মজার ব্যাপার হলো, ২০০৪ সালেও একবার নিলামে উঠেছিল এই একই জার্সি। তবে সেবার এর দাম উঠেছিল মাত্র ৭০ হাজার ৫০৫ পাউন্ড (প্রায় ১ লাখ ৫ হাজার ৬০০ মার্কিন ডলার)। দুই দশকের ব্যবধানে ফুটবল সম্রাটের সেই স্মৃতির মূল্য যে কতটা গগনচুম্বী হয়ে উঠেছে, এই নিলামই তার সবচেয়ে বড় প্রমাণ।

সূত্র: রয়টার্স

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App