×

ফুটবল

‘স্পাইডার-ম্যানের’ প্রস্তাবে সাড়া দিলেন হালান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৩ পিএম

‘স্পাইডার-ম্যানের’ প্রস্তাবে সাড়া দিলেন হালান্ড

ছবি: সংগৃহীত

স্পাইডারম্যান খ্যাত হলিউড অভিনেতা টম হল্যান্ডের ডিনারের আমন্ত্রণ গ্রহণ করেছেন নরওয়ের ফুটবল তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে হাজির হয়ে এই মজার অভিজ্ঞতা শেয়ার করেন অভিনেতা টম হল্যান্ড।

তিনি হাসতে হাসতে বলেন, ‘আমি ভেবেছিলাম মেসেজ দিলেই হয়তো সে ডিনারে যেতে রাজি হয়ে যাবে। কিন্তু ওদিক থেকে একদম নীরবতা!’ এ ছাড়া হালান্ডকে ‘অ্যাবসলিউট লিজেন্ড’ বলে প্রশংসাও করেন তিনি।

ঘটনার সূত্রপাত গত জুনে ফর্মুলা ওয়ান মোনাকো গ্র্যান্ড প্রিক্স চলাকালীন। সেখানে লুইস হ্যামিল্টনের রেস দেখার সময় টম হল্যান্ড খেয়াল করেন, ঠিক বিপরীত পাশের একটি হসপিটালিটি স্যুটে বসে আছেন ফুটবলার আর্লিং হালান্ড।

সরাসরি সামনে না গিয়ে হলিউড অভিনেতা আর্লিং হালান্ডকে ইনস্টাগ্রামে ডিনারের আমন্ত্রণ জানিয়ে একটি বার্তা পাঠান। কিন্তু টমের সেই মেসেজের কোনো জবাব দেননি হালান্ড; কোনো অজুহাত বা ভদ্রতাসূচক নাও বলেননি।

এদিকে অভিনেতার ডাকে কেন সাড়া দেননি, তার ব্যাখ্যা অবশ্য আগেই নরওয়ের একটি টিভি অনুষ্ঠানে দিয়েছিলেন ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হালান্ড।

তিনি বলেন, ‘আমি সিনেমা খুব একটা দেখি না, তাই আসলে মানুষজনকে সহজে চিনি না।’ হল্যান্ডের নাম দেখে তিনি বুঝতে পারেননি এটি খোদ স্পাইডার-ম্যানের অভিনেতা। অপরিচিত ভেবেই তিনি মেসেজের কোনো উত্তর দেননি এবং বিষয়টিকে পরে নিজের জন্য বেশ 'বিব্রতকর' বলেও মন্তব্য করেন।

জিমি ফেলনের শো-তে টম হল্যান্ডের বলা এই গল্পটি অনলাইনে ভাইরাল হতেই নজরে আসে সিটির এই গোলমেশিনের। এবার আর চুপ থাকেননি হালান্ড। সেই ইন্টারভিউ ক্লিপের নিচে কমেন্ট করে তিনি লেখেন, ‘ডিনারের আমন্ত্রণ গৃহীত হলো টম হল্যান্ড। একটু দেরি হয়ে গেল... এবার শুধু জায়গার নাম বলো!" দুই তারকার এই ভার্চুয়াল আলাপন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফাইনালে উঠেও গোল্ডেন বুট হারাতে পারেন মেসি

ফাইনালে উঠেও গোল্ডেন বুট হারাতে পারেন মেসি

‘জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি’

জ্বালানিমন্ত্রী ‘জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি’

 দাবানলের ধোঁয়ায় স্পেনের অনুশীলন, প্রস্তুতিতে নতুন উদ্বেগ

দাবানলের ধোঁয়ায় স্পেনের অনুশীলন, প্রস্তুতিতে নতুন উদ্বেগ

দেশে যত গন্ডগোল হয় সবকিছুর ‘রিমোট কন্ট্রোল দিল্লিতে

গোলাম পরওয়ার দেশে যত গন্ডগোল হয় সবকিছুর ‘রিমোট কন্ট্রোল দিল্লিতে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App