×

ফুটবল

৩০ মিনিটের হাফটাইম বিতর্কে অবস্থান স্পষ্ট করল ফিফা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৯:১৩ পিএম

৩০ মিনিটের হাফটাইম বিতর্কে অবস্থান স্পষ্ট করল ফিফা

ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে হাফটাইম বিরতি ৩০ মিনিটে বাড়ানোর গুঞ্জন নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পর নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, ফাইনালে নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘ বিরতির কোনো পরিকল্পনা নেই। ম্যাচের মধ্যবর্তী বিরতি সর্বোচ্চ ১৭ মিনিটই থাকবে।

বিশ্বকাপ ফাইনালে জনপ্রিয় আন্তর্জাতিক তারকাদের নিয়ে একটি বিশেষ হাফটাইম শো আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে সেই আয়োজনের কারণে খেলোয়াড়দের বিশ্রামের সময় ৩০ মিনিটে বাড়ানো হচ্ছে এমন দাবি নাকচ করেছে ফিফা।

ফিফার তথ্য অনুযায়ী, আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালে ১৭ মিনিটের বিরতির মধ্যে প্রায় ১১ মিনিটজুড়ে পারফর্ম করবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার। বাকি সময় দুই দল মাঠে ফেরা ও খেলার প্রস্তুতির জন্য বরাদ্দ থাকবে।

এদিকে বৈরী আবহাওয়া ও তীব্র গরমের বিষয়টি বিবেচনায় রেখে ফাইনালেও খেলোয়াড়দের জন্য বিশেষ ‘হাইড্রেশন ব্রেক’ রাখা হবে। চলমান বিশ্বকাপে প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতিটি অর্ধে একবার করে পানি পান ও শরীর সতেজ করার এই বিরতি বহাল থাকবে।

ফিফার আশা, ফুটবলের রোমাঞ্চের পাশাপাশি বিশ্বমানের সংগীত পরিবেশনা ফাইনালের আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে। ফলে খেলার ধারাবাহিকতা বজায় রেখেই দর্শকরা উপভোগ করতে পারবেন সংক্ষিপ্ত কিন্তু জমকালো হাফটাইম শো।

বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর দৃষ্টি এখন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের দিকে। সেখানে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। মাঠের লড়াইয়ের পাশাপাশি হাফটাইমের বিশেষ আয়োজনও থাকছে দর্শকদের অন্যতম আকর্ষণ।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App