×

ফুটবল

বিশ্বকাপ ফাইনালের এক টিকিটের দাম কত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:০৬ পিএম

বিশ্বকাপ ফাইনালের এক টিকিটের দাম কত

ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ বিশ্বকাপের ফাইনালকে ঘিরে দর্শকদের উন্মাদনার পাশাপাশি টিকিটের দামও পৌঁছেছে রেকর্ড উচ্চতায়। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রোববার বাংলাদেশ সময় রাত ১টায় শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।

বিভিন্ন আন্তর্জাতিক টিকিট বিক্রয় প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, ফাইনালের সবচেয়ে দামি টিকিটের মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ ৬৫ হাজার টাকা। অন্যদিকে সবচেয়ে কম মূল্যের টিকিটও বিক্রি হচ্ছে প্রায় ৯ লাখ টাকা দামে।

জানা গেছে, ফাইনালের একটি টিকিটের গড় মূল্য প্রায় ১৬ লাখ টাকা, যা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপের আগের যেকোনো ম্যাচের তুলনায় সর্বোচ্চ।

তবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে সর্বনিম্ন টিকিটের দাম আরও বেশি ছিল। সে সময় সবচেয়ে কম দামের টিকিটও বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ ৭০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল।

বিশ্বকাপ ফাইনালের আগে যুক্তরাষ্ট্রে সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্ট ছিল ২০২৪ সালের এনএফএলের সুপার বোল, যেখানে সান ফ্রান্সিসকো ৪৯ার্স ও কানসাস সিটি চিফসের ম্যাচের গড় টিকিট মূল্য ছিল প্রায় ৯ লাখ টাকা।

এদিকে ফাইনালকে ঘিরে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের ভূয়সী প্রশংসা করেন। ২০০৭ সালে শিশু ইয়ামালের সঙ্গে তোলা একটি আলোচিত ছবির প্রসঙ্গ টেনে মেসি বলেন, সেই ছবিটি আজও তার কাছে বিশেষ স্মৃতি হয়ে আছে।

মেসি বলেন, “ইয়ামাল এখন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ওর সামনে অসাধারণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। ওর সাফল্য মানে বার্সেলোনারও সাফল্য। তবে ফাইনালে আমরা চেষ্টা করব, যেন সে তার সেরা খেলাটা খেলতে না পারে। শুধু ইয়ামাল নয়, পুরো স্পেন দলই খুব শক্তিশালী। আমরাও নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, “ইয়ামালের বয়স মাত্র ১৯ বছর। পুরো ক্যারিয়ার এখনও তার সামনে। আমি সবসময় ওর সাফল্য কামনা করি। তবে এবার যেন বিশ্বকাপ জিততে না পারে, সেটি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আখাউড়ায় হাঁস পালন করে লাভের স্বপ্ন দেখছেন যুবক আলম

আখাউড়ায় হাঁস পালন করে লাভের স্বপ্ন দেখছেন যুবক আলম

জানাজারত অবস্থায় গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ১৪

জানাজারত অবস্থায় গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ১৪

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান

ভারী বৃষ্টিতে ৭ জেলায় ফের বন্যার শঙ্কা

ভারী বৃষ্টিতে ৭ জেলায় ফের বন্যার শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App