×

ফুটবল

যে সাত কারণ চ্যাম্পিয়ন হতে পারে স্পেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৪:৫৩ পিএম

যে সাত কারণ চ্যাম্পিয়ন হতে পারে স্পেন

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে রোববার (১৯ জুলাই) আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে স্পেন। শিরোপা নির্ধারণী এই ম্যাচের আগে লুইস দে লা ফুয়েন্তের দলকে ঘিরে আত্মবিশ্বাসে ভাসছেন সমর্থকেরা। এর পেছনে রয়েছে শুধু মাঠের দুর্দান্ত পারফরম্যান্স নয়, বরং ২০১০ সালের বিশ্বকাপজয়ের সঙ্গে মিলে যাওয়া একাধিক কাকতালীয় ঘটনাও।

ফুটবলে কুসংস্কার ও কাকতালীয় ঘটনার প্রতি সমর্থকদের বিশ্বাস নতুন কিছু নয়। সেই ধারাবাহিকতায় এবারও সাতটি মিল স্পেনের ভক্তদের আশা আরও বাড়িয়ে দিয়েছে।

একই তারিখে উদ্বোধনী ম্যাচ

২০১০ বিশ্বকাপ শুরু হয়েছিল ১১ জুন দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোর ম্যাচ দিয়ে। ২০২৬ বিশ্বকাপও শুরু হয়েছে একই তারিখে, ১১ জুন। এবারও মুখোমুখি ছিল একই দুই দল, শুধু স্বাগতিক ও সফরকারী দলের অবস্থান বদলে গেছে।

আবারও গ্রুপ ‘এইচ’-এ স্পেন

২০১০ সালে বিশ্বকাপজয়ী স্পেন খেলেছিল গ্রুপ ‘এইচ’-এ। কাকতালীয়ভাবে ২০২৬ বিশ্বকাপেও স্পেন জায়গা পেয়েছে একই গ্রুপে। যদিও দুই আসরের গ্রুপপর্বের ফলাফল এক ছিল না।

আরও পড়ুন: শেষ হাসি কার?

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ অভিযান

২০১০ সালে ইউরো ২০০৮ জয়ের পর বিশ্বকাপ জিতেছিল স্পেন। এবারও তারা বিশ্বকাপে এসেছে ইউরো ২০২৪-এর চ্যাম্পিয়ন হিসেবে।

বিশ্বকাপ বছরে রিয়াল মাদ্রিদে মরিনহো

২০১০ সালে স্পেন বিশ্বকাপ জয়ের আগে হোসে মরিনহো রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন। ২০২৬ সালেও বিশ্বকাপের বছরেই আবারও বার্নাব্যুতে ফিরেছেন পর্তুগিজ এই কোচ। যদিও জাতীয় দলের সাফল্যের সঙ্গে এর সরাসরি সম্পর্ক নেই, তবুও এটিকে কাকতালীয় মিল হিসেবেই দেখছেন অনেকে।

শেষ ষোলোতে আবারও পর্তুগালকে ১-০ গোলে হারানো

২০১০ সালে শেষ ষোলোতে দাভিদ ভিয়ার গোলে পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়েছিল স্পেন। ২০২৬ সালেও একই পর্বে একই প্রতিপক্ষকে একই ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা।

আরও পড়ুন: ফাইনালের আগে আবেগে ভাসলেন মেসি

বার্সেলোনা নির্ভর স্পেন দল

২০১০ সালের বিশ্বকাপজয়ী দলে বার্সেলোনার আটজন খেলোয়াড় ছিলেন। এবারও স্পেন দলে রয়েছেন বার্সার আট ফুটবলার জোয়ান গার্সিয়া, এরিক গার্সিয়া, পাও কুবার্সি, গাভি, পেদ্রি, দানি অলমো, ফেরান তোরেস ও লামিন ইয়ামাল।

আবারও বিশ্বকাপে শাকিরা

২০১০ বিশ্বকাপে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানটি ছিল টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ এবং স্পেনের বিশ্বজয়ের স্মৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ২০২৬ বিশ্বকাপেও বিনোদন আয়োজনে অংশ নিয়েছেন এই কলম্বিয়ান শিল্পী। সমর্থকদের কেউ কেউ এটিকেও শুভ লক্ষণ হিসেবে দেখছেন।

অবশ্য এসব কাকতালীয় ঘটনার কোনোটি মাঠের ফল নির্ধারণ করে না। শেষ পর্যন্ত শিরোপা নির্ভর করবে দুই দলের পারফরম্যান্সের ওপর। তবুও ইতিহাসের এসব মিল স্পেনের সমর্থকদের স্বপ্ন দেখাচ্ছে ২০১০ সালের মতো আবারও বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে পারে ‘লা রোজা’।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আর্জেন্টিনা হারায় কাঁদলেন সমর্থকরা

আর্জেন্টিনা হারায় কাঁদলেন সমর্থকরা

আর্জেন্টিনাকে বশে রেখে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

আর্জেন্টিনাকে বশে রেখে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার হারালেন দর্শক

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার হারালেন দর্শক

তরেসের গোলে চ্যাম্পিয়ন হওয়ার দুয়ারে স্পেন

তরেসের গোলে চ্যাম্পিয়ন হওয়ার দুয়ারে স্পেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App