×

ফুটবল

বিশ্বকাপে যে ইতিহাস আগে গড়তে পারেনি কোনো দেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৫:০০ পিএম

বিশ্বকাপে যে ইতিহাস আগে গড়তে পারেনি কোনো দেশ

ফাইল ছবি

বিশ্বকাপ ফাইনালে স্পেনের সামনে শুধু দ্বিতীয়বার শিরোপা জয়ের সুযোগ নয়। আর্জেন্টিনাকে হারাতে পারলে এমন একটি ইতিহাস গড়বে তারা, যা আন্তর্জাতিক ফুটবলে আগে কোনো দেশ করতে পারেনি। একই সময়ে নারী ও পুরুষদের বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন হবে স্পেন।

২০২৩ নারী বিশ্বকাপের শিরোপা এখনো স্পেনের দখলে। সিডনিতে অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার নারী বিশ্বকাপ জিতেছিল দেশটি। ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন ওলগা কারমোনা।

পরবর্তী নারী বিশ্বকাপ হবে ২০২৭ সালে ব্রাজিলে। ফলে ২০২৬ পুরুষ বিশ্বকাপ জিততে পারলে অন্তত এক বছর একই দেশের ঘরে থাকবে নারী ও পুরুষদের ফুটবলের সবচেয়ে বড় দুটি শিরোপা। বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি।

নারী ও পুরুষ উভয় বিভাগে বিশ্বকাপ জেতা দেশের তালিকাতেও রয়েছে শুধু স্পেন ও জার্মানি। জার্মানির পুরুষ দল বিশ্বকাপ জিতেছে ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালে। দেশটির নারী দল চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৩ ও ২০০৭ সালে। তবে একই সময়ে দুটি শিরোপা ধরে রাখতে পারেনি তারা।

স্পেনের পুরুষ দল প্রথম বিশ্বকাপ জিতেছিল ২০১০ সালে। দক্ষিণ আফ্রিকার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে অতিরিক্ত সময়ে আন্দ্রেস ইনিয়েস্তার গোলে চ্যাম্পিয়ন হয়েছিল লা রোহা। এবার নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছে তারা।

স্প্যানিশ নারী ফুটবলের সাম্প্রতিক সাফল্য শুধু সিনিয়র পর্যায়েই সীমাবদ্ধ নয়। ২০২৩ সালে একই সময়ে সিনিয়র, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের শিরোপা ছিল স্পেনের দখলে। এবার পুরুষদের বিশ্বকাপ যোগ হলে দেশটির ফুটবল ইতিহাসে পূর্ণতা পাবে অভূতপূর্ব একটি অধ্যায়।

তবে সেই ইতিহাসের পথে শেষ বাধা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির দলও টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে নিজেদের ইতিহাস গড়ার অপেক্ষায়। তাই নিউ জার্সির ফাইনালে শুধু একটি শিরোপা নয়, মুখোমুখি হচ্ছে দুই ভিন্ন ঐতিহাসিক সম্ভাবনাও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App