×

ফুটবল

মেসিদের জয় চেয়ে নেতানিয়াহু বললেন ‘ভামোস আর্জেন্টিনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম

মেসিদের জয় চেয়ে নেতানিয়াহু বললেন ‘ভামোস আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু তিনিই নন, তার বিশ্বাস ইসরায়েলের অধিকাংশ মানুষও ফাইনালে আর্জেন্টিনার পক্ষেই থাকবেন।

রোববার (১৯ জুলাই) নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটির আগের দিন ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু।

বৈঠকে রাষ্ট্রদূত ওয়াহনিশ ইসরায়েলের প্রধানমন্ত্রীর হাতে আর্জেন্টিনা জাতীয় দলের একটি জার্সি তুলে দেন। একই সঙ্গে তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পাঠানো একটি অডিও বার্তাও শোনান।

বার্তায় মিলেই বলেন, আপনি আমার বন্ধু, সব সময় আমাদের সমর্থন করেন। আমি জেনে খুব খুশি হয়েছি যে আপনি আমার কারণে আর্জেন্টিনাকে সমর্থন করছেন।

জবাবে নেতানিয়াহু বলেন, হাভিয়ের, তুমি একজন সত্যিকারের বন্ধু। আমরা তোমার পাশে আছি। নানা ক্ষেত্রেই আর্জেন্টিনাকে সমর্থন করছি, আগামীকালও করব। শুভকামনা।

পরে রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, আমি এটা লুকাই না যে আমি আর্জেন্টিনার সমর্থক। আমার বিশ্বাস, ইসরায়েলের বেশির ভাগ নাগরিকও আর্জেন্টিনাকেই সমর্থন করছেন। শুভকামনা। ভামোস আর্জেন্টিনা।

বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা দ্বিতীয় এবং নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। অন্যদিকে স্পেন ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের আশা নিয়ে খেলবে।

উল্লেখ্য, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই দায়িত্ব গ্রহণের পর থেকেই ইসরায়েলের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছেন। দুই দেশের বর্তমান সরকারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন বিভিন্ন কূটনৈতিক কর্মকাণ্ডেও দেখা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আর্জেন্টিনা হারায় কাঁদলেন সমর্থকরা

আর্জেন্টিনা হারায় কাঁদলেন সমর্থকরা

আর্জেন্টিনাকে বশে রেখে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

আর্জেন্টিনাকে বশে রেখে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার হারালেন দর্শক

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার হারালেন দর্শক

তরেসের গোলে চ্যাম্পিয়ন হওয়ার দুয়ারে স্পেন

তরেসের গোলে চ্যাম্পিয়ন হওয়ার দুয়ারে স্পেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App