×

ফুটবল

আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে ট্রাম্প বললেন

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০২:০০ এএম

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন’

ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিশ্বাস, স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। আর সেই বিশ্বাসের পেছনে সবচেয়ে বড় কারণ লিওনেল মেসি।

রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের আগে ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন।” তার মতে, বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য এখনও আছে আর্জেন্টাইন অধিনায়কের।

এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন ৩৯ বছর বয়সী মেসি। টুর্নামেন্টজুড়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে তুলেছেন তিনি। গোল্ডেন বুটের দৌড়েও শীর্ষে থাকা এই তারকা ফাইনালেও দলের সবচেয়ে বড় ভরসা।

শুধু ম্যাচের ফল নিয়েই নয়, বিশ্বকাপ আয়োজন নিয়েও কথা বলেছেন ট্রাম্প। তিনি দাবি করেন, উত্তর আমেরিকায় আয়োজিত এই বিশ্বকাপের বিপুল জনপ্রিয়তা প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্র আবারও বিশ্বকাপ আয়োজনের যোগ্য। এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে উদ্দেশ্য করে তিনি বলেন, নিজের প্রেসিডেন্সির মধ্যেই আবার বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার চেষ্টা করবেন।

তবে ফিফার বর্তমান নিয়ম অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ হবে মরক্কো, স্পেন ও পর্তুগালে এবং ২০৩৪ আসর আয়োজন করবে সৌদি আরব। ফলে যুক্তরাষ্ট্রের পক্ষে ২০৩৮ সালের আগে বিশ্বকাপ আয়োজনের সুযোগ নেই।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

রাশেদ খান লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App