×

ফুটবল

জায়গা বদলালে আর্জেন্টিনা হারবে, তাই স্টেডিয়ামে যাননি আর্জেন্টিনার প্রেসিডেন্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৩:০৯ এএম

জায়গা বদলালে আর্জেন্টিনা হারবে, তাই স্টেডিয়ামে যাননি আর্জেন্টিনার প্রেসিডেন্ট

ছবি : সংগৃহীত

ফাইনাল দেখতে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে হাজির হয়েছেন বিশ্বের নানা প্রান্তের তারকা ও রাষ্ট্রনেতারা। তবে গ্যালারিতে দেখা যায়নি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেইকে। এর পেছনে রয়েছে এক অদ্ভুত কুসংস্কার।

আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতিতে একটা বিশ্বাস আছে, দল যখন জয়ের ধারায় থাকে, তখন ম্যাচ দেখার স্থান বা সঙ্গী বদলালে সৌভাগ্য নষ্ট হতে পারে। এই বিশ্বাসেই বিশ্বকাপজুড়ে প্রতিটি ম্যাচ একই জায়গায় এবং একই মানুষদের সঙ্গে খেলা দেখেছেন মাইলেই। তাই ফাইনালের জন্যও তিনি সেই রুটিন ভাঙতে চাননি।

ফলে নিউইয়র্কে না গিয়ে বুয়েনস আইরেসের সরকারি বাসভবন কুইন্তা দে অলিভোসে বসেই টেলিভিশনে ফাইনাল উপভোগ করছেন তিনি। তার সঙ্গে রয়েছেন ঘনিষ্ঠ উপদেষ্টা ও স্টাফ সদস্যরা।

আর্জেন্টিনার রাজনীতিতে 'মুফা' -অর্থাৎ দুর্ভাগ্যের প্রতীক- হিসেবে পরিচিত হওয়ার ভয়ও এমন সিদ্ধান্তের একটি কারণ বলে মনে করা হয়। 

এর আগে ২০২২ বিশ্বকাপের ফাইনালেও তৎকালীন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেস মাঠে যাননি। একইভাবে ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালেও উপস্থিত ছিলেন না দেশটির সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেস দে কির্শনার।

মাইলেইর বিশ্বাস, মাঠে উপস্থিত না থেকে আগের মতোই একই পরিবেশে খেলা দেখাই আর্জেন্টিনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ কর্মকর্তা

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ কর্মকর্তা

১৪ বছরের ক্ষোভ উগরে দিলেন প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী!

১৪ বছরের ক্ষোভ উগরে দিলেন প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী!

স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না

মির্জা ফখরুল স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App