×

ফুটবল

ফাইনালের হার নিয়ে যা বললেন লিওনেল মেসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৮:২৩ এএম

ফাইনালের হার নিয়ে যা বললেন লিওনেল মেসি

ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনাকে বাঁচাতে এবার আর কোনো জাদুকরী পারফরম্যান্স উপহার দিতে পারলেন না লিওনেল মেসি। ম্যাচ শেষে রানার্সআপ মেডেল গলায় ঝুলিয়ে যখন মাঠ ছাড়ছিলেন, তখন কান্না চেপে রাখতে পারেননি এই মহাতারকা। তবে এমন হতাশার মাঝেও বিজয়ী স্পেনকে কৃতিত্ব দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি তিনি।

দীর্ঘ ৬৪ বছর পর ব্রাজিলের সেই ঐতিহাসিক কীর্তি ছুঁয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ঘরে তোলার হাতছানি ছিলো আর্জেন্টিনার সামনে। তবে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে খেলা গড়ানোর ঠিক ১ম মিনিটেই ফেরান তোরেসের গোল স্তব্ধ করে দেয় আলবিসেলেস্তেদের।

স্কোরলাইনে ব্যবধান মাত্র ১-০ হলেও, মাঠের লড়াইয়ে স্পেন ছিলো অপ্রতিরোধ্য। বল পজেশন থেকে শুরু করে পাসিং অ্যাকুরেসি এবং আক্রমণ—সব বিভাগেই আর্জেন্টিনার চেয়ে যোজন যোজন এগিয়ে থেকে মাঠ ছাড়ে লা রোজা।

ম্যাচের পর দর্শকদের সঙ্গে অনুভূতি ভাগাভাগি করতে গিয়ে কান্না আটকে রাখতে পারেননি মেসি। তিনি বলেন, ‘আমি দুঃখিত, তবে আমি জানি যে আমরা আমাদের পুরো হৃদয় দিয়ে খেলেছি।’

শুধু ফাইনালই নয়, পুরো টুর্নামেন্ট জুড়েই একচ্ছত্র রাজত্ব করেছে স্পেন। ফাইনালে আর্জেন্টিনার গোলমুখে স্প্যানিশদের নেওয়া ২০টি শটের বিপরীতে আলবিসেলেস্তেরা শট নিতে পেরেছে মাত্র ২টি! এমনকি পাসের ফুলঝুরিতেও আর্জেন্টিনাকে রীতিমতো ভাসিয়ে দিয়েছে ‘লা রোজা’, যেখানে আর্জেন্টিনার ৪৩৩টি পাসের বিপরীতে স্পেনের পাস ছিলো ৮৪৫টি।

মেসি স্পেনের পারফরম্যান্সকে কৃতিত্ব দিলেন, ‘সত্যি বলতে, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা খেলায় হেরেছি এবং আমরা তা মেনে নিচ্ছি। তার মানে এই নয় যে আমরা এ পর্যন্ত যা কিছু করেছি তা ভুলে যাব, তাই আমি আমার দেশের মানুষ, খেলোয়াড় ও আমার দেশকে ধন্যবাদ জানাতে চাই।’

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না

সারোয়ার তুষার শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না

নিবন্ধন পেল বাংলাপোস্ট

নিবন্ধন পেল বাংলাপোস্ট

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ

সারজিস আলম গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App