×

ফুটবল

ফাইনালের হারার পর পুলিশের সঙ্গে আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৬:২২ পিএম

ফাইনালের হারার পর পুলিশের সঙ্গে আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ

ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ম্যাচ শেষে শহরের কেন্দ্রস্থলে জড়ো হওয়া হাজারো সমর্থকের বিক্ষোভ একপর্যায়ে সহিংস রূপ নেয়।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, খেলা শেষে ঐতিহাসিক ওবেলিস্ক স্মৃতিস্তম্ভের আশপাশে বিপুলসংখ্যক সমর্থক জড়ো হন। প্রথমে উৎসবমুখর পরিবেশ থাকলেও পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিক্ষুব্ধ সমর্থকদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও কাচের বোতল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী।

সংঘর্ষে অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে সংঘর্ষের সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির দৃশ্যও দেখা গেছে।

এর আগে নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারে আর্জেন্টিনা। ম্যাচ শেষে দুই দলের কয়েকজন খেলোয়াড়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। মাঠে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। ট্রফি প্রদান অনুষ্ঠানে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের আচরণ নিয়েও আলোচনা শুরু হয়েছে।

এদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সামাজিক যোগাযোগমাধ্যমে দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের প্রশংসা করে জানান, তারা যেদিন চাইবেন, সেদিনই জাতীয় ছুটি ঘোষণা করা হবে। ব্যক্তিগত কারণে তিনি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন না।

অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের জন্য সোমবার রাজধানী মাদ্রিদে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সেখানে দলটিকে সংবর্ধনা জানাবেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভূমি প্রশাসনের ৩৬ কর্মকর্তাকে রদবদল

ভূমি প্রশাসনের ৩৬ কর্মকর্তাকে রদবদল

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

যুক্তরাষ্ট্র থেকে যে কারণে স্বর্ণ সরাচ্ছে ইউরোপের দেশগুলো

যুক্তরাষ্ট্র থেকে যে কারণে স্বর্ণ সরাচ্ছে ইউরোপের দেশগুলো

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App