×

ফুটবল

বিশ্বকাপ ফাইনালে সংঘর্ষ, তদন্তে নামল ফিফা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০১:০৬ পিএম

বিশ্বকাপ ফাইনালে সংঘর্ষ, তদন্তে নামল ফিফা

ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শুরু হয় শিরোপাজয়ী স্পেনের উদ্‌যাপন। তবে আনন্দের সেই মুহূর্তেই মাঠে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। স্পেন ও আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার এবং কোচিং স্টাফের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ম্যাচ-পরবর্তী এই অপ্রীতিকর ঘটনার তদন্ত শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের ম্যাচ রিপোর্ট পর্যালোচনার পর ফিফা ডিসিপ্লিনারি কোডের ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ খতিয়ে দেখতে ফিফা ডিসিপ্লিনারি কমিটি একজন তদন্তকারীও নিয়োগ দিয়েছে।

তদন্তকারীর প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং সে অনুযায়ী বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

আরো পড়ুন : বিশ্বকাপ হারার পর আবেগঘন বার্তা মেসির

যা ঘটেছিল মাঠে

ফাইনাল শেষে দুই দলের খেলোয়াড়দের সংঘর্ষের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস তাকে ঘুষি মারেন। এরপরই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে।

সতীর্থকে রক্ষা করতে দ্রুত এগিয়ে আসেন স্পেনের ফুটবলাররা। উত্তেজনা কমানোর চেষ্টা করেন গাভি। তবে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরো জটিল হয়ে পড়ে, যখন আর্জেন্টিনার থিয়াগো আলমাদা গাভিকে ধাক্কা দেন। এর কিছুক্ষণ পর পারেদেস গাভির মুখেও আঘাত করেন। আঘাতে গাভি মাটিতে পড়ে গেলেও পরে উঠে দাঁড়ান।

এদিকে স্পেন অধিনায়ক রদ্রির সঙ্গেও বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন পারেদেস ও নাহুয়েল মোলিনা। ভাইরাল হওয়া ভিডিওতে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে স্পেনের দানি ওলমোকে আঘাত করতেও দেখা যায়।

পরিস্থিতি আরো অবনতির আগেই আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি এবং দুই দলের কয়েকজন খেলোয়াড় মাঠে নেমে উভয় পক্ষকে শান্ত করেন। এরপর ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাজারের বর্জ্যে দূষিত কলেজ লেক, মশা ও দুর্গন্ধে ব্যাহত শিক্ষা কার্যক্রম

বাজারের বর্জ্যে দূষিত কলেজ লেক, মশা ও দুর্গন্ধে ব্যাহত শিক্ষা কার্যক্রম

‘৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা’

কমিশন বাড়ানোর দাবি ‘৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা’

স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি প্রস্তাব চূড়ান্ত

স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি প্রস্তাব চূড়ান্ত

এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি

এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App