×

ফুটবল

লা লিগা সভাপতি

৬৪ দলের বিশ্বকাপ হবে ‘দায়িত্বজ্ঞানহীন’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:৪৮ এএম

৬৪ দলের বিশ্বকাপ হবে ‘দায়িত্বজ্ঞানহীন’

স্প্যানিশ ফুটবল লিগ ‘লা লিগা’র সভাপতি হাভিয়ের তেবাস।

২০৩০ সালের শতবর্ষী ফুটবল বিশ্বকাপে ৬৪ দল অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে ফিফার আলোচনা শুরু হওয়ায় তীব্র সমালোচনা করেছেন স্প্যানিশ লিগ ‘লা লিগা’র সভাপতি হাভিয়ের তেবাস। তার মতে, এমন উদ্যোগ বিশ্ব ফুটবলের জন্য দায়িত্বজ্ঞানহীন এবং এটি ঘরোয়া ফুটবলের অস্তিত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ইতালির ক্রীড়া দৈনিক লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তে–কে দেওয়া এক সাক্ষাৎকারে তেবাস ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, প্রায় এক দশক ধরে ইনফান্তিনো ফিফার নেতৃত্বে থাকলেও বর্তমান ব্যবস্থার বড় ধরনের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে। তার ভাষায়, ইনফান্তিনোর সময় শেষের দিকে।

বিশ্বকাপে দলসংখ্যা বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করে তেবাস বলেন, বিশ্বকাপ নিঃসন্দেহে ফুটবলের সবচেয়ে বড় আসর, তবে ফুটবল কেবল একটি ৪০ দিনের টুর্নামেন্টে সীমাবদ্ধ নয়। তার দাবি, অল্প সময়ের একটি প্রতিযোগিতার জন্য গোটা ফুটবল কাঠামোকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে, অথচ ঘরোয়া লিগগুলোই বিশ্বজুড়ে লাখো মানুষের কর্মসংস্থান ও ফুটবলের ধারাবাহিকতা নিশ্চিত করে।

আরো পড়ুন: স্পেনের বিশ্বকাপ জয়ের উৎসবে রোনালদোকে ‘খোঁচা’

সম্প্রতি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রথমবারের মতো ২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-তে উন্নীত করার বিষয়টি আলোচনায় রয়েছে বলে জানান।

২০৩০ সালের বিশ্বকাপের মূল আয়োজক হবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। পাশাপাশি শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও একটি করে ম্যাচ আয়োজন করা হবে।

ফিফার আন্তর্জাতিক সূচি ও ক্রমবর্ধমান ম্যাচসংখ্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তেবাস। তিনি বলেন, আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ত ক্যালেন্ডার নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন লিগ আপত্তি জানিয়ে আসছে। এর মধ্যেই আবার বিশ্বকাপে ৬৪ দল করার পরিকল্পনা ঘরোয়া ফুটবলের ওপর আরও চাপ সৃষ্টি করবে।

তার মতে, ফুটবলের স্বার্থে জাতীয় দলের ম্যাচসংখ্যা কমিয়ে বিভিন্ন দেশের ঘরোয়া লিগকে আরও সুরক্ষা দেওয়া প্রয়োজন। কিন্তু ফিফা সেই পথে না গিয়ে একের পর এক এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা দীর্ঘমেয়াদে ফুটবলের জন্য ক্ষতিকর হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App