×

ফুটবল

বিশ্বকাপের পর ফিরছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল, কবে শুরু কোন টুর্নামেন্ট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৪:১০ পিএম

বিশ্বকাপের পর ফিরছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল, কবে শুরু কোন টুর্নামেন্ট

ছবি: সংগৃহীত

এক মাসেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলকে মাতিয়ে রাখা ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ। জাতীয় দলের জার্সি খুলে এবার ক্লাবের জার্সিতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিশ্বের সেরা তারকা ফুটবলাররা। নতুন মৌসুমকে সামনে রেখে ইতোমধ্যেই অনুশীলনে ফিরেছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো।

আগস্টের শুরু থেকেই শুরু হচ্ছে বিভিন্ন ঘরোয়া কাপ প্রতিযোগিতা, আর মাসের মাঝামাঝি থেকে মাঠে গড়াবে ইউরোপের প্রধান লিগগুলো।

নতুন মৌসুমের প্রথম প্রতিযোগিতা হিসেবে ১ আগস্ট পর্দা উঠবে ইংলিশ লিগ কাপের। এরপর ৮ আগস্ট শুরু হবে এফএ কাপ ও ইতালিয়ান কাপ (কোপা ইতালিয়া)। ১২ আগস্ট অনুষ্ঠিত হবে উয়েফা সুপার কাপের ফাইনাল।

স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম শুরু হবে ১৪ আগস্ট। ১৬ আগস্ট মাঠে গড়াবে ফরাসি সুপার কাপ এবং একই দিনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে কমিউনিটি শিল্ড।

২১ আগস্ট থেকে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগ, ফরাসি লিগ ওয়ান ও জার্মান কাপ (ডিএফবি-পোকাল)। একদিন পর, ২২ আগস্ট শুরু হবে ইতালিয়ান সেরি আ। একই দিনে অনুষ্ঠিত হবে জার্মান সুপার কাপের ফাইনাল। আর ২৮ আগস্ট পর্দা উঠবে জার্মান বুন্দেসলিগার নতুন মৌসুম।

এদিকে আগস্টজুড়েই চলবে ফরাসি কাপের প্রাথমিক পর্বের ম্যাচ। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্ব শুরু হবে ৮ সেপ্টেম্বর, যদিও এর বাছাইপর্ব ইতোমধ্যেই শুরু হয়েছে। ১৬ সেপ্টেম্বর মাঠে গড়াবে উয়েফা ইউরোপা লিগ এবং ১৫ অক্টোবর শুরু হবে উয়েফা কনফারেন্স লিগ।

অন্যদিকে, স্প্যানিশ সুপার কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বছরের ২ ও ৭ ফেব্রুয়ারি।

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে এবার দৃষ্টি ক্লাব ফুটবলে। নতুন মৌসুমে শিরোপার লড়াই, নতুন দলবদল এবং তারকাদের পারফরম্যান্স ঘিরে আবারও জমে উঠবে ইউরোপিয়ান ফুটবলের মঞ্চ।

সূচি এক নজরে

- ১ আগস্ট : ইংলিশ লিগ কাপ

- ৮ আগস্ট : এফএ কাপ ও কোপা ইতালিয়া

- ১২ আগস্ট : উয়েফা সুপার কাপ

- ১৪ আগস্ট : লা লিগা

- ১৬ আগস্ট : ফরাসি সুপার কাপ ও কমিউনিটি শিল্ড

- ২১ আগস্ট : প্রিমিয়ার লিগ, লিগ ওয়ান ও ডিএফবি-পোকাল

- ২২ আগস্ট : সেরি আ ও জার্মান সুপার কাপ

- ২৮ আগস্ট : বুন্দেসলিগা

- ৮ সেপ্টেম্বর : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

- ১৬ সেপ্টেম্বর : উয়েফা ইউরোপা লিগ

- ২৬ সেপ্টেম্বর : কোপা দেল রে

- ১৫ অক্টোবর : উয়েফা কনফারেন্স লিগ

- ২ ও ৭ ফেব্রুয়ারি (২০২৭) : স্প্যানিশ সুপার কাপ ফাইনাল

সূত্র: গ্লোবো এস্পোর্তে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

আইজিসিএফের সেমিনার রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

আমার একটা মাত্র বউ

সংসদে আইনমন্ত্রী আমার একটা মাত্র বউ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App