×

ফুটবল

বিশ্বকাপ জিতে একগুচ্ছ রেকর্ড গড়লো স্পেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৭:৩০ পিএম

বিশ্বকাপ জিতে একগুচ্ছ রেকর্ড গড়লো স্পেন

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি একের পর এক রেকর্ডও নিজেদের করে নিয়েছে স্পেন। দলীয় ও ব্যক্তিগত দুই ক্ষেত্রেই এবারের আসরে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন স্প্যানিশ ফুটবলাররা।

পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৭৯০টি সফল পাস দিয়েছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। এর মধ্য দিয়ে তিনি ২০২২ কাতার বিশ্বকাপে নিজের গড়া ৬৩৮ সফল পাসের রেকর্ড ভেঙেছেন।

স্পেনের দুই ডিফেন্ডার মার্ক কুকুরেয়া ও পাউ কুবারসি পুরো ৭৫০ মিনিট মাঠে ছিলেন। আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে এটি টুর্নামেন্টের সর্বোচ্চ সময়, যা আর্জেন্টিনার আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের সমান।

প্রতিপক্ষের কাছ থেকে সর্বোচ্চ ৫৮ বার বল পুনরুদ্ধার করেছেন মিকেল ওইয়ারসাবাল। তালিকায় এরপরই রয়েছেন স্পেনের পেদ্রি ও মরক্কোর নেইল এল আইনাউই, দুজনেরই সংগ্রহ ৫১টি।

বিশ্বকাপ জয়ের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার নতুন বিশ্ব রেকর্ড গড়েছে স্পেন। ২০২৪ সালের মার্চ থেকে দলটি ২৯টি ম্যাচ জিতেছে এবং ৯টি ড্র করেছে। এর ফলে ইতালির টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গেছে।

পুরো আসরে সর্বোচ্চ ৩৫টি সফল ড্রিবল করেছেন লামিনে ইয়ামাল। এই তালিকায় দ্বিতীয় স্থানে কিলিয়ান এমবাপ্পে (২৮) এবং তৃতীয় স্থানে লিওনেল মেসি (২৫)।

মাত্র ১৯ বছর ৬ দিন বয়সে বিশ্বকাপ জিতে ইতিহাসের যৌথভাবে চতুর্থ সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে নাম লেখান লামিনে ইয়ামাল। তার চেয়ে কম বয়সে এই কীর্তি গড়েছেন জুসেপ্পে বারগোমি, পেলে ও রোনালদো নাজারিও। অন্যদিকে ১৯ বছর ১৭৮ দিন বয়সে বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন পাউ কুবারসি।

এবারের বিশ্বকাপে স্পেন করেছে ১৪ গোল, যা দেশটির বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ। এর আগে ১৯৮৬ সালের আসরে স্পেনের সর্বোচ্চ গোল ছিল ১২টি। ২০১০ সালে শিরোপা জয়ের পথে তারা করেছিল ৮ গোল।

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত টানা সাতটি ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। বিশ্বকাপ ইতিহাসে এর চেয়ে বেশি টানা জয়ের রেকর্ড রয়েছে শুধু ব্রাজিলের, যারা একসময় টানা ১১টি ম্যাচ জিতেছিল।

গোলরক্ষক উনাই সিমন আট ম্যাচের মধ্যে সাতটিতেই ক্লিন শিট রেখে নতুন বিশ্বকাপ রেকর্ড গড়েছেন। নকআউট পর্বে প্রথম গোল হজমের আগে তিনি টানা ৬৫০ মিনিট অপরাজিত ছিলেন, যা ইতালির ওয়াল্টার জেঙ্গার ৫১৭ মিনিটের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে।

মিকেল ওইয়ারসাবাল পুরো টুর্নামেন্টে করেছেন পাঁচটি গোল। এর মাধ্যমে তিনি এক বিশ্বকাপে স্পেনের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন। এর আগে ১৯৮৬ সালে এমিলিও বুত্রাগুয়েনো এবং ২০১০ সালে ডেভিড ভিয়াও পাঁচটি করে গোল করেছিলেন।

বিশ্বকাপ ফাইনালে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করে ইতিহাসে নাম তুলেছেন ফেরান তোরেস। ২০১৪ সালে মারিও গোটশের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনি এই কীর্তি গড়েন। একই সঙ্গে ফাইনালের ইতিহাসে বদলি খেলোয়াড় হিসেবে গোল করা পঞ্চম ফুটবলারও তিনি।

পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছে স্পেন। বিশ্বকাপজয়ী কোনো দলের জন্য এটিই ইতিহাসের সর্বনিম্ন গোল হজমের রেকর্ড। এর আগে ১৯৯৮ সালের ফ্রান্স ও ২০১০ সালের স্পেন দুটি করে গোল হজম করে শিরোপা জিতেছিল।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

আইজিসিএফের সেমিনার রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

আমার একটা মাত্র বউ

সংসদে আইনমন্ত্রী আমার একটা মাত্র বউ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App