×

ফুটবল

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:৫৮ পিএম

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দিয়ে ফুটবল বিশ্বের নজর কেড়েছেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের পর ফুটবল বাজারে তার ট্রান্সফার ভ্যালু বা বাজারমূল্য বেড়েছে অস্বাভাবিকভাবে।

পর্তুগিজ ক্লাব জিডি চাভেসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ভোজিনহা বর্তমানে একজন ফ্রি এজেন্ট। ট্রান্সফার সম্পর্কিত জনপ্রিয় ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, বিশ্বকাপের আগে যেখানে তার আনুমানিক বাজারমূল্য ছিল মাত্র ৫০ হাজার ইউরো। টুর্নামেন্ট শেষে তা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ইউরোতে। যা যেকোনো ফুটবলের চেয়ে বেশি।

ব্লু শার্কস নামে পরিচিত দলটির ঐতিহাসিক বিশ্বকাপ অভিযানে ভোজিনহা ছিলেন অন্যতম সেরা স্তম্ভ। স্পেনের বিপক্ষে গ্রুপ পর্বে শক্তিশালী স্পেনের বিপক্ষে ম্যাচটিতে ০-০ ড্র নিশ্চিত করতে তিনি পোস্টে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন।

শেষ ৩২-এর লড়াইয়ে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে একাধিক চমৎকার সেভ করে ম্যাচ জমিয়ে তোলেন। যদিও অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর লড়াইয়ে কেপ ভার্দে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়, তবে ভোজিনহার পারফরম্যান্স কুড়িয়েছে ফুটবল বিশ্বের প্রশংসা।

ফরাসি সংবাদমাধ্যম ফুটমারকাতোর প্রতিবেদন অনুযায়ী, ফ্রি এজেন্ট ভোজিনহাকে দলে ভেড়াতে বেশ আগ্রহী চিলির ঐতিহ্যবাহী ক্লাব কলো-কলো। তারা বর্তমানে এই অভিজ্ঞ গোলরক্ষকের বর্তমান পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

৪০ বছর বয়সে এসেও এমন চমৎকার ফর্মে থাকা ভোজিনহা চলতি দলবদল মৌসুমে ফুটবল প্রেমীদের অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নির্ধারিত হবে তার নতুন ক্লাবের নাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App