×

সরকার

১২৩ ফেসবুক ব্যবহারকারীর তথ্য জানতে চায় সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯, ০৭:৩৬ পিএম

১২৩ ফেসবুক ব্যবহারকারীর তথ্য জানতে চায় সরকার
ফেসবুক ব্যবহারকারীদের তথ্য চেয়ে বিভিন্ন দেশের সরকারের করা আবেদন অতীতের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। গত বছরের শেষ ছয় মাসের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে সরকারিভাবে তথ্য চাওয়ার আবেদন বেড়েছে প্রায় ১৬ গুণ, বলছে সামাজিক যোগাযোগমাধ্যমের এই প্রতিষ্ঠান। শুক্রবার (১৫ নভেম্বর) বিশ্বের শীর্ষ এই মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম তাদের এক ট্রান্সপারেন্সি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশ সরকার ফেসবুকের কাছে ১২৩ জন ব্যবহারকারীর তথ্য চেয়েছে। মোট ৯৫ বার অনুরোধ জানিয়ে এসব অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে আইনি প্রক্রিয়ার অনুরোধ রয়েছে ১৫টি; জরুরি অনুরোধ ৮০টি। বাংলাদেশ সরকারের এসব অনুরোধের ৪৭ শতাংশের সাড়া দিয়েছে ফেসবুক। অন্যদিকে, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ফেসবুকের কাছে অন্তত ১৯৫ জন ব্যবহারকারীর তথ্য চেয়ে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ সরকার। মোট ১৪৯ বার ফেসবুকের কাছে অনুরোধ জানিয়ে এসব অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। ফেসবুক বলছে, গত বছরের শেষার্ধে বাংলাদেশ সরকার ১৯ বার আইনি প্রক্রিয়ার এবং ১৩০ বার জরুরি অনুরোধ জানিয়ে এসব অ্যাকাউন্টের তথ্য চেয়েছিল। তবে চলতি বছর ফেসবুকের কাছে তথ্য চাওয়ার রেকর্ড গড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি এ বছরের প্রথম ছয় মাসে ফেসবুকের কাছে ৫০ হাজার ৭১৪ জন ব্যবহারীর তথ্য চেয়েছে। একই সঙ্গে এই তথ্য চাওয়ার বিষয়টি যাতে ব্যবহারকারীকে না জানানো হয় সে ব্যাপারে নির্দেশও দেয়া হয়। ফেসবুকের কাছে তথ্য চাওয়ার এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। চলতি বছরের প্রথমার্ধে ২২ হাজার ৬৮৪ জনের তথ্য চেয়ে অনুরোধ জানিয়েছে দেশটির সরকার। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ২০ হাজার ৮০৫ জন ব্যবহারকারীর তথ্য চেয়েছিল ভারত। /নকি/এসএইচ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App