×

সরকার

র‍্যাবের নতুন মহাপরিচালক হলেন শহিদুর রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৯:২৪ পিএম

র‍্যাবের নতুন মহাপরিচালক হলেন শহিদুর রহমান

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান। বৃহস্পতিবার (৮ আগস্ট) র‌্যাবের ১১তম মহাপরিচালক হিসেবে এই দায়িত্ব গ্রহণ করেন তিনি। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুনীম ফেরদৌস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

১৯৯১ সালে বিসিএস ১২তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন এ কে এম শহিদুর রহমান। তার দীর্ঘ চাকরি জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি পুলিশ সুপার হিসেবে নোয়াখালী, বাগেরহাট, শরীয়তপুর জেলা এবং উপপুলিশ কমিশনার হিসেবে ডিএমপি, ঢাকা ও সিএমপি, চট্টগ্রামে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে পুলিশ কমিশনার হিসেবে সিএমপি, চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং পুলিশ টেলিকম, রাজারবাগ, ঢাকায় দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশে অসামান্য অবদান এবং অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হন।

তিনি এনডিসি বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে বেসিক মিলিটারি ট্রেনিং কোর্স (বিএমটিসি), বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকেন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সম্পন্ন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে এমএসএস ইন এসডি সম্পন্ন করেন।এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া হতে বিভিন্ন কোর্স সম্পন্ন করেন।

আরো পড়ুন : ২৪ ঘণ্টার মধ্যে সব থানার কার্যক্রম শুরু

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App