×

সরকার

বাংলাদেশ সফর করতে ইচ্ছুক সাংবাদিকদের দ্রুত ভিসা দেয়া হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০১:৩৩ পিএম

বাংলাদেশ সফর করতে ইচ্ছুক সাংবাদিকদের দ্রুত ভিসা দেয়া হবে

ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি।

বাংলাদেশ সফর করতে ইচ্ছুক সাংবাদিকদের ভিসা দ্রুত অনুমোদন করতে বিদেশে অবস্থিত মিশনগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস বাংলাদেশে এসে ভারতীয় সাংবাদিকদের রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

প্রফেসর ইউনূস নরেন্দ্র মোদিকে বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর প্রকাশ করা হয়েছে। কোনো মাধ্যম বা কখনো কখনো অতিরঞ্জিত খবর প্রকাশ করার চেয়ে তারা নিজেরাই পরিস্থিতি দেখে এবং সেই অনুযায়ী রিপোর্ট করা ভালো।

আরো পড়ুন : মোদির সঙ্গে ড. ইউনূসের ফোনালাপ, হলো যেসব কথা

তিনি জানান, সাংবাদিকদের ভিসা দ্রুত করার জন্য নয়াদিল্লি এবং হংকংয়ে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের ডাকা হয়েছে। আমরা একটি মুক্ত সমাজ গড়তে চাই, যেখানে সংবাদপত্রের স্বাধীনতা প্রসঙ্গে আলোচনা করতে হবে না। তাই যে কেউ বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের কর্মক্ষমতা সম্পর্কে রিপোর্ট করতে চান তাকে স্বাগত জানাই আমরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সরকারের প্রতি শুভকামনা জানিয়েছেন এবং কাছের বন্ধু হিসেবে জনগণের উপকারের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করার আশা ব্যক্ত করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০০৬ সালের নোবেলজয়ীর প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন তিনি তাকে দীর্ঘদিন ধরে চেনেন। তিনি আরো বলেছেন প্রফেসর ইউনূসের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং তার নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল বইয়ে আনবে।

অপরদিকে ভারতীয় প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি যখন উত্থাপন করেছেন তখন প্রধান উপদেষ্টা বলেছেন, সংখ্যালঘুসহ বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রতিশ্রতিবদ্ধ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

শামা ওবায়েদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App