×

সরকার

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থা প্রধানদের উদ্দেশে যা বললেন সাখাওয়াত হোসেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৬:১২ পিএম

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থা প্রধানদের উদ্দেশে যা বললেন সাখাওয়াত হোসেন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থা প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা ব্রি. জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রি. জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সার্বিক কাজের প্রক্রিয়ায় আরো দ্রুততা আনতে হবে, এ কাজে সকলের সহযোগিতা লাগবে।

সোমবার (১৯ আগস্ট) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থা প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, পাটের হারানো ঐতিহ্য পুনর্জাগরণে আন্তরিক হয়ে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা পেলে এ খাতের উন্নতি হবে।

আরো পড়ুন : কোটা আন্দোলনে সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন 

বস্ত্র ও পাটের উন্নয়ন এবং পাটের ব্যবহার বাড়াতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে জানিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ও প্রতিবন্ধকতা নিয়ে কথা বলেন।

এ সময় মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মঈনুল ইসলাম, অতি. সচিব তসলিমা কানিজ নাহিদা, অতি. সচিব সুব্রত শিকদার, বাংলাদেশ পাটকল করপোরেশনের চেয়ারম্যান ফারুক আহমেদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান ব্রি. জেনারেল মো. জিয়াউল হক, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মাহমুদ হোসেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. আনওয়ার হোসেন, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক শহিদুল ইসলাম, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App