×

সরকার

এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে নতুন সিদ্ধান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০২:২৫ পিএম

এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে নতুন সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত

এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে। আগামী ১১ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষা আরো ২ সপ্তাহ পিছিয়ে নেয়া হবে। মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপাতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।

ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন : খুবির উপাচার্যসহ একাধিক কর্মকর্তার পদত্যাগ

এর আগে সোমবার (১৯ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানানো হয়। স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত রুটিন বাতিল হতে পারে। ১১ সেপ্টেম্বর থেকে এ পরীক্ষা নেয়ার কথা ছিল।

জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনের কারণে এইচএসসি ও সমমানের কিছু বিষয়ের পরীক্ষা স্থগিত হয়ে যায়। অন্তর্বর্তী সরকার গঠনের পর স্থগিত পরীক্ষাগুলো নিতে নতুন সময়সূচি প্রকাশ করা হয়। তবে আর পরীক্ষায় বসতে চান না শিক্ষার্থীরা।

অটো পাসের দাবি তুলেছেন অনেক পরীক্ষার্থী। এ জন্য ঢাকাসহ বিভিন্ন জেলায় মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করছেন তারা। সোমবারও অটোপাসের দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের দফায় দফায় শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন বোর্ডের কর্মকর্তারা।

একপর্যায়ে শিক্ষা বোর্ডের কর্তারা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি রুটিন বাতিলের বিষয়টি জানান। তবে মঙ্গলবার (২০ আগস্ট) এ বিষয়ে সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App