×

সরকার

এবার ২৪ জেলার পুলিশ সুপারকে বদলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ১২:৩৬ পিএম

এবার ২৪ জেলার পুলিশ সুপারকে বদলি

২৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার।

এবার ২৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জেলাগুলো হলো- রংপুর, গাজীপুর, কুমিল্লা, ঢাকা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, মানিকগঞ্জ, ময়মনসিংহ, গাইবান্ধা, হবিগঞ্জ, রাজশাহী, মুন্সিগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, নাটোর, পাবনা, পটুয়াখালী, বাগেরহাট, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, টাঙ্গাইল, যশোর ও নরসিংদী।

পৃথক আদেশে এসব জেলার পুলিশ সুপারকে অন্যত্র বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ।

আরো পড়ুন : পুলিশের ডিআইজি পদমর্যাদার ৮ কর্মকর্তাকে পদায়ন

বিভিন্ন জেলায় দায়িত্বপ্রাপ্তরা হলেন-

রংপুর জেলার দায়িত্বে রংপুর পিটিসির মোহাম্মশরীফ উদ্দিন, পিবিআইয়ের মো. আবুল কালাম আযাদ গাজীপুরে, ডিএমপির মো. আসফিকুজ্জামান আকতারকে কুমিল্লায়, পুলিশ সদর দপ্তরের আহম্মদ মুঈনকে ঢাকায়, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির মো. ফারুক হোসেনকে সিরাজগঞ্জে, এটিইউয়ের রায়হান উদ্দিন খানকে চট্টগ্রাম, সিআইডির মো. বশির আহমেদকে মানিকগঞ্জ, নৌ পুলিশের মো. আজিজুল ইসলামকে ময়মনসিংহে, পুলিশ সদর দপ্তরের মো. মোশাররফ হোসেনকে গাইবান্ধায়, রাজশাহী সারদার মো. রেজাউল হক খানকে হবিগঞ্জ জেলায়, নোয়াখালী ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আনিসুজ্জামানকে রাজশাহী ও হাইওয়ে পুলিশের মুহাম্মদ শামসুল আলম সরকারকে মুন্সীগঞ্জ জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ মাহবুবুর রহমানকে সিলেটে, ডিএমপির প্রত্যুষ কুমার মজুমদারকে নারায়ণগঞ্জ, সিআইডির মো. মারুফাত হুসাইনকে নাটোরে, নৌ পুলিশের মো. মোরতোজা আলী খানকে পাবনা, রাজারবাগ পুলিশ টেলিকমের মো. আনোয়ার জাহিদকে পটুয়াখালী, টুরিস্ট পুলিশের মো. তৌহিদুল আরিফকে বাগেরহাট, রেলওয়ে পুলিশের মোহাম্মদ হাছান চৌধুরীকে কিশোরগঞ্জে, টুরিস্ট পুলিশের মোহাম্মদ মনজুর মোরশেদকে ঝিনাইদহ, নৌ পুলিশের মিনা মাহমুদাকে মাগুরা, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মো. সাইফুল ইসলাম সানতুকে টাঙ্গাইল, ডিএমপির মো. জিয়াউদ্দিন আহম্মেদকে যশোরে এবং হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আব্দুল হান্নানকে নরসিংদী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

অপ্রতিম হত্যায় ৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল

অপ্রতিম হত্যায় ৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল

একদিনে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

একদিনে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App