প্রধান উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৪:০৬ পিএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিটস্কি।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিটস্কি। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন তারা।
এদিকে, বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
এরপর বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।
আরো পড়ুন : জাতিসংঘ মানবাধিকার কমিশনকে সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার
