×

সরকার

পাচারকৃত অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১০:৫৯ পিএম

পাচারকৃত অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান।

অধ্যাপক ইউনুস বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে উল্লেখ করে বলেন, ‘এই অর্থ ফেরত আনাটা খুব জরুরি।’ তিনি সুইস রাষ্ট্রদূতের কাছে পাচার হওয়া অর্থ ফেরত আনার উপায় সম্পর্কে জানতে চান। 

এ বিষয়ে রাষ্ট্রদূত রেতো রেংগলি বলেন, সুইজারল্যান্ড সবসময় বিশ্বব্যাপী স্বীকৃত প্রক্রিয়া ও মানদ মেনে সহযোগিতা করতে ইচ্ছুক। সুইজারল্যান্ড অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করতে আগ্রহী।

রাষ্ট্রদূত বলেন, আমি সত্যিই আশা করি বাংলাদেশের ব্যবসায় পরিবেশ আরো বিকাশ লাভ করবে। তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

অধ্যাপক ইউনুস বলেন, তার সরকার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে তরুণ রোহিঙ্গা নেতৃত্ব গড়ে তুলতে চান।

আরো পড়ুন : বাংলাদেশের বন্যার্তদের সাহায্যার্থে ১ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিলো অস্ট্রেলিয়া

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App